সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ফেনীতে লক্ষ্যমাত্রা ছাড়াবে বোরো ধান চাষ

• ৬ উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে• ২১ হাজার ৬৮০ হেক্টর চাষ সম্পন্ন• বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বেশি আগ্রহ কৃষকের

পরিবেশ

• ৬ উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে• ২১ হাজার ৬৮০ হেক্টর চাষ সম্পন্ন• বন্যার ক্ষতি পুষিয়ে নিতে বেশি আগ্রহ কৃষকের

ফেনীর ৬ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিগত আমন মৌসুমে বন্যার ব্যাপক ক্ষতি পুষিয়ে নিতে কৃষকেরা বেশি আগ্রহ নিয়ে নেমেছে বোরো ধান চাষে। এ ছাড়া বন্যা-উত্তর পুনর্বাসনের আওতায় বীজ, সারসহ সরকারি সুবিধা পেয়ে কৃষকেরা আরও বেশি উৎসাহী হয়েছেন। তবে সেচের পর্যাপ্ত পানি নিয়ে সংশয় কৃষকদের।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৬ উপজেলায় হাইব্রিড ৫ হাজার ৩৩৫ হেক্টরের স্থলে ৫ হাজার ১১৫ হেক্টর, উফশী ২৫ হাজার ৯৬৫ হেক্টরের স্থলে ২১ হাজার ৬৮০ হেক্টর চাষ সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত বোরো ধান চাষ চলতে থাকবে। এতে লক্ষ্যমাত্রার বেশি বোরো ধান চাষ হবে বলে কৃষি বিভাগের আশাবাদ।

সূত্র জানায়, বীজতলা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৫১১ হেক্টর। এরই মধ্যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১০০ হেক্টর বেশি বীজতলা হয়েছে। এতে চাষও বেশি হওয়ার সম্ভাবনা আছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. একরাম উদ্দিন জানান, প্রণোদনা পেয়ে অন্য বছরের তুলনায় নানা রকমের সবজিসহ রবি ফসলও বেশি আবাদ হয়েছে। বিশেষ করে সরিষা ও খেসারিসহ বিভিন্ন ফসল উঠতে শুরু করেছে। রবি ফসল ওঠা শেষ হলে এসব জমিতে বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা।

সরেজমিনে জানা গেছে, বন্যা এবং বৃষ্টির পানি দিয়ে আগাম চাষ শুরু করলেও মৌসুমের শেষে পানি নিয়ে আশঙ্কায় আছেন কৃষকেরা।

দাগনভূঞা উপজেলার ওমরাবাদ গ্রামের কৃষক আবু তাহের বলেন, 'শীত মৌসুম শেষ হলে গরম আসতে না আসতেই বিদ্যুত সংকট দেখা দেয়। তখন বোরো ধান ক্ষেতে প্রয়োজনমতো পানি দেওয়া যায় না। এ ছাড়া এবারের বন্যায় জেলার বিভিন্ন স্থানে সেচযন্ত্র বিকল হয়ে যাওয়ায় শুরুতেই পানি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।'

পরশুরামের বীর চন্দ্র নগরের কৃষক আবদুল হক জানান, তার পাম্পের আওতায় প্রায় ৮ একর জমি চাষ হতো। এবার বন্যায় সেটি নষ্ট হয়ে যাওয়ায় পাশের পাম্প থেকে বেশি খরচে পানি সংগ্রহ করছেন। বন্যায় ওই এলাকার বেশ কয়েকটি অগভীর নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় তারা আশপাশের পাম্প থেকে পানি সংগ্রহ করছেন। শেষ পর্যন্ত পানি সরবরাহ স্বাভাবিক থাকবে কি না এ নিয়ে সংশয়ে আছেন অন্যরা।

সরকারি হিসাবমতে, ৮ শতাধিক সেচযন্ত্র কম চালু হয়েছে। বিগত বোরো মৌসুমে ১৭টি গভীর নলকূপের মধ্যে এবার চালু হয়েছে ১৩টি। এ ছাড়া অগভীর ২ হাজার ৯৩০টির মধ্যে ২ হাজার ৩৯১টি এবং এলএলপি ১ হাজার ২৩৫টির মধ্যে ১ হাজার ৩১টি চালু হয়েছে।

কৃষি বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) পুষ্পেন্দু বড়ুয়া জানান, বিগত বছরের চেয়ে এবার বোরো ধান চাষ বেশি হচ্ছে। পানি সরবরাহ স্বাভাবিক থাকলে উৎপাদনও লক্ষ্যমাত্রার বেশি হবে বলে তিনি আশাবাদী।

জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. একরাম উদ্দিন জানান, বন্যা পরবর্তী কৃষি প্রণোদনা পেয়ে কৃষকেরা বোরো ধান চাষে বেশি উৎসাহী হয়েছেন। এ ছাড়া বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের নানাভাবে পরামর্শ দিচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()