সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

ফেনীতে বন্যার শঙ্কা নিয়েই আমন ধান রোপণ

আবহাওয়া অনুকূলে থাকায় কিছুটা দেরীতে হলেও বীজতলা প্রস্তুত ও চারা উৎপাদন করে ফেনীর ফুলগাজী উপজেলায় রোপা-আমন ধান চাষাবাদ শুরু হয়েছে। আগস্টের ক্ষণে ক্ষণে আবহাওয়ার সতর্কতা থাকলেও কয়েকদিনের বৃষ্টিতে বীজতলা নির্মাণ করে এবারও বন্যার শঙ্কা নিয়েই কৃষকেরা আমন ধান রোপণ করছেন।

পরিবেশ

আবহাওয়া অনুকূলে থাকায় কিছুটা দেরীতে হলেও বীজতলা প্রস্তুত ও চারা উৎপাদন করে ফেনীর ফুলগাজী উপজেলায় রোপা-আমন ধান চাষাবাদ শুরু হয়েছে। আগস্টের ক্ষণে ক্ষণে আবহাওয়ার সতর্কতা থাকলেও কয়েকদিনের বৃষ্টিতে বীজতলা নির্মাণ করে এবারও বন্যার শঙ্কা নিয়েই কৃষকেরা আমন ধান রোপণ করছেন।

ফুলগাজী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি রোপা-আমন ধান চাষাবাদের মৌসুমে বীজতলা প্রস্তুত করা হয়েছে। এতে আমন ধান বীজতলা ৩৪৫ হেক্টর, আবাদি জমির পরিমাণ ৬ হাজার ২১১ হেক্টর, এখন পর্যন্ত অর্জন ৪ হাজার ৩৪৭ হেক্টর।

কৃষি বিভাগ জানায়, আগামী দুই সপ্তাহের মধ্যেই রোপণ শেষ হবে। এবার আমন ধানের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৭৩৭ দশমিক ৫০ মেট্রিক টন। চালের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৪৯২ দশমিক ৩৩ মেট্রিক টন। উপজেলার ৭২০ জন কৃষককে আমন ধান বীজ ও সার সরকারি প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে। শরৎকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা ৫০ হেক্টর।

দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের আবু তাহের নামে একজন কৃষক বলেন, ‌'কৃষিতে খরচ বেড়ে যাওয়ায় অল্প জমিতে আমন ধান রোপণ করছি, আবহাওয়া ভালো হলে ফলন ভালো হবে।'

একই ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের কৃষক মোকছেদুর রহমান বলেন, 'সাম্প্রতিক বন্যায় সরকারি প্রণোদনা না পেলেও সার-বীজ কিনে বন্যার শঙ্কার মধ্যে সময়মতো বীজতলা তৈরি করে ১০ বিঘা জমিতে আমন ধান রোপণ করছি।'

ফুলগাজী সদর ইউনিয়নের কৃষক জানে আলম বলেন, 'মুহুরী নদীর তীরবর্তী এলাকায় আমাদের জমি। প্রতি বছর বন্যার আশঙ্কা থাকে, এবারও বন্যার আশঙ্কা ছিল। তবুও ৫ বিঘা জমিতে আমন ধান রোপণ শুরু করেছি, চলতি সপ্তাহে রোপণ শেষ হবে।'

বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সঙ্গে আলাপকালে তারা জানান, আগামী সপ্তাহে রোপণ শেষ হবে এবং ভালো ফলন হবে বলে আশাবাদী তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোরশেদ আলম বলেন, 'বোরো ফসলের পরেই আমন ধান দ্বিতীয় জনপ্রিয় ফসল। গত বছর ২ হাজার একশ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছিল, যা লক্ষ্যমাত্রার ৩৪ শতাংশ। এবার চাষের জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া ভালো আছে এখন পর্যন্ত। লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।'

আবদুল্লাহ আল-মামুন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()