সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ফেনীতে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ফেনীর ৬ উপজেলায় রোপা আমনের আবাদ যেমন লক্ষ্যমাত্রার বেশি হয়েছে তেমনি ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে জেলার অর্ধেকের বেশি ধান কাটা সম্পন্ন হয়েছে। শেষ হতে আরও সপ্তাহ খানেকের বেশি লাগবে বলে ধারণা কৃষি বিভাগের।

পরিবেশ

ফেনীর ৬ উপজেলায় রোপা আমনের আবাদ যেমন লক্ষ্যমাত্রার বেশি হয়েছে তেমনি ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এরই মধ্যে জেলার অর্ধেকের বেশি ধান কাটা সম্পন্ন হয়েছে। শেষ হতে আরও সপ্তাহ খানেকের বেশি লাগবে বলে ধারণা কৃষি বিভাগের।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ৬৬ হাজার ৭৫৫ হেক্টর। ছয় উপজেলায় আবাদ হয়েছে প্রায় ৬৭ হাজার হেক্টর। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী জেলায় উচ্চ ফলনশীল জাতের আবাদ হয়েছে বেশি। লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশই উচ্চ ফলনশীল জাত আবাদ করেছে কৃষকরা। জেলায় এ জাতের আবাদ হয়েছে ৬৩ হাজার ৭৮৫ হেক্টর, অন্যদিকে স্থানীয় জাতের ২ হাজার ৯২১ হেক্টর আর হাইব্রিড হয়েছে মাত্র ৮৮ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা উফশী জাতের প্রতি হেক্টরে ৪ দশমিক ০৫ মেট্রিক টন থাকলেও এরই মধ্যে কর্তন হওয়া জমিতে আরও বেশি উৎপাদন হয়েছে।

মাঠ পর্যায়ের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সময়মতো বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর রোপা আমনের ফলন ভালো হয়েছে। এছাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের জেলা থেকে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণও কৃষকদের আমন আবাদে উৎসাহ যুগিয়েছেন এবং বিভিন্নভাবে কারিগরি সহযোগিতা দিয়েছেন।

ইউনিয়নের মমারিজপুর গ্রামের কৃষক মাইন উদ্দিন জানান, তিনি ২ একর জমিতে উফশী জাতের মাটির উর্বরতা বেড়ে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা আমন আবাদ করেছেন। এবারে বন্যার ফলে যাওয়ায় সারের ব্যবহার কম হয়েছে। ফলে আমনে অন্যবারের তুলনায় ব্যয় কিছুটা কমেছে।

কৃষি বিভাগের দেয়া তথ্যমতে, বৃহস্পতিবার পর্যন্ত ৮৩শতাংশ কাটা সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর থেকে জেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। ২০ ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট জমির ধান কাটা সম্পন্ন হবে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ জানান, এ বছরের আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মতো বৃষ্টিপাত হওয়ায় জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। একইসঙ্গে বন্যায় পলি জমার কারণে সারের ব্যবহার অর্ধেক কমেছে। এতে করে কৃষকদের যেমন খরচ কমেছে, অন্যদিকে ফলনও ভালো হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। এছাড়া চলতি মৌসুমে পোকামাকড় দমনে পার্সিং, আলোকফাঁদ পদ্ধতি ব্যবহার করে কৃষকরা উপকৃত হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি জেলায় অনাবাদী জমির পরিমাণ কমিয়ে আনতে। সব ধরনের জমি আবাদের আওতায় আনতে কৃষি বিভাগের কর্মীরা কৃষকদের উৎসাহিত করছেন। অপরদিকে সরকারও কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদেরকে নানা ভাবে প্রণোদনা দিচ্ছেন।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()