সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল যেভাবে রান্না করবেন

গরম ভাতে পেঁপে দিয়ে দেশি বাচ্চা মুরগির পাতলা ঝোল মানেই তৃপ্তিদায়ক খাবার। জ্বর-জারি, পেটের গোলযোগ কিংবা দীর্ঘ অসুস্থতার পর মুখে যখন অরুচি আসে, তখন এই হালকা অথচ পুষ্টিকর ঝোলের কোনো বিকল্প হয় না। ঘরোয়া এই খাবারটি শুধু স্বাদে ও তৃপ্তিতে অনন্য নয়, বরং পুষ্টিগুণের দিক থেকেও বেশ উপকারী।

লাইভস্টক

গরম ভাতে পেঁপে দিয়ে দেশি বাচ্চা মুরগির পাতলা ঝোল মানেই তৃপ্তিদায়ক খাবার। জ্বর-জারি, পেটের গোলযোগ কিংবা দীর্ঘ অসুস্থতার পর মুখে যখন অরুচি আসে, তখন এই হালকা অথচ পুষ্টিকর ঝোলের কোনো বিকল্প হয় না। ঘরোয়া এই খাবারটি শুধু স্বাদে ও তৃপ্তিতে অনন্য নয়, বরং পুষ্টিগুণের দিক থেকেও বেশ উপকারী।

আসুন জেনে নেওয়া যাক, বাড়িতে কীভাবে পেঁপে দিয়ে দেশি বাচ্চা মুরগির পাতলা ঝোল রান্না করবেন-

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিন। এরপর কড়াইতে পেঁয়াজ, আদা, রসুন ও হালকা মসলা দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এতে পরিমাণমতো গরম পানি দিয়ে ফুটিয়ে নিন।

ঝোল ফুটে ওঠার পর মুরগির মাংস যখন প্রায় আশিভাগ সিদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই পেঁপে কেটে দিন। পেঁপে কখনোই রান্নার অনেক আগে কেটে রাখা যাবে না। আগে থেকে কেটে রাখলে পেঁপের গায়ে এক ধরনের খসখসে ও শুষ্ক আবরণ পড়ে যায়। এর ফলে পেঁপে সহজে সিদ্ধ হতে চায় না এবং ঝোলের স্বাদও নষ্ট হয়ে যেতে পারে।

তাই মুরগি প্রায় সিদ্ধ হয়ে এলে পেঁপে কেটে সরাসরি ফুটন্ত ঝোলে দিয়ে দিন। পেঁপে ভালোভাবে সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামানোর ঠিক আগে ওপর থেকে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিন। এরপর নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

অসুস্থতার পর শরীর যখন দুর্বল, মুখে রুচি নেই, তখন ভারী খাবারের বদলে এক বাটি গরম পেঁপে-মুরগির ঝোল বেশ স্বস্তি দিতে পারে। কাঁচা পেঁপেতে রয়েছে 'প্যাপেইন' নামক প্রাকৃতিক এনজাইম, যা প্রোটিন ভাঙতে সাহায্য করে। ফলে ভারী মাংসও সহজে হজম হয়ে যায় এবং পাকস্থলী বা লিভারের ওপর বাড়তি কোনো চাপ পড়ে না।

দেশি বাচ্চা মুরগির মাংসে ফ্যাটের পরিমাণ কম থাকে এবং এতে রয়েছে চর্বিহীন সহজপাচ্য প্রোটিন। এটি অসুস্থতার পর দ্রুত শরীর পুনর্গঠন ও দুর্বলতা কাটাতে সাহায্য করে।

সর্দি-জ্বর বা পেটের সমস্যায় শরীরে যে পানিশূন্যতা তৈরি হয়, তা দূর করতে গরম গরম এই ঝোল দারুণ কার্যকরী। হালকা মসলায় তৈরি এই ঝোল রক্তে পুষ্টি সরবরাহ দ্রুত করে, মুখের অরুচি দূর করে এবং প্রাকৃতিক উপায়ে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()