সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

পার্বত্য চট্টগ্রামের দুর্গম বনে দেখা মিললো চিতা বাঘের

দেশের এক-দশমাংশ ভূমি নিয়ে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এবার পার্বত্য জেলার সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলেছে। বন্যপ্রাণী গবেষণাবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এ তথ্য জানিয়েছে।

পরিবেশ

দেশের এক-দশমাংশ ভূমি নিয়ে তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এবার পার্বত্য জেলার সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলেছে। বন্যপ্রাণী গবেষণাবিষয়ক সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির বসানো ক্যামেরায় ধরা পড়েছে ল্যাপার্ড বা চিতা বাঘের চলাফেরার ছবি। পার্বত্য চট্টগ্রামের একটি দুর্গম সংরক্ষিত বনে চিতা বাঘটির দেখা গেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা।

তবে আগেও পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনে চিতা বাঘের দেখা মিলে বলে জাগো নিউজকে জানিয়েছেন সিসিএ-র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার সিজার।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে তিনি জাগো নিউজকে বলেন, ‌আমরা ১০ বছরের বেশি সময় ধরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নিয়ে পার্বত্য জেলাগুলোর সংরক্ষিত বনে কাজ করছি। আগেও এসব বনে বাঘ ছিল। আমরা ২০১৫ সালেও চিতা বাঘ দেখেছি। আমাদের কাছে ছবিও ছিল। তবে ২০২৫ সালে পাওয়া ছবিটি পরিষ্কার এবং আকর্ষণীয়। আমরা আমাদের ফেসবুকে দেওয়ার পর ছবিটি ভাইরাল হয়েছে। দেশজুড়ে জানাজানি হয়েছে।

তিনি বলেন, আমরা বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছি। পার্বত্য অঞ্চলের সংরক্ষিত বনে ভালুকও পেয়েছি। চিতা বাঘের ছবিটি জুন মাসের ক্যামেরায় ধরা পড়ে। এক মাস আগে থেকে এ ক্যামেরা সেখানে ট্র্যাপ করা হয়।

'বিষয়টি নিশ্চিত হওয়া গেলো যে পার্বত্য চট্টগ্রামের বনে চিতা বাঘ এখনো আছে। বন্যপ্রাণীর সঠিক ঠিকানা যেন শিকারিরা না পান, সেজন্যে এলাকার নাম প্রকাশ করছি না'- বলেন এ কর্মকর্তা।

এমডিআইএইচ/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()