সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

পানির নিচে ১০ হাজার বিঘা জমির ধান, দিশেহারা হাওরের হাজারো কৃষক

হবিগঞ্জে গত কয়েক দিনের টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের বিশাল এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পাকা ও আধাপাকা ধানে পচন ধরার আশঙ্কায় বর্গাচাষি ও ঋণগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবেশ

হবিগঞ্জে গত কয়েক দিনের টানা বর্ষণে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরীগঞ্জ ও লাখাই উপজেলার বিভিন্ন হাওরের বিশাল এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে পাকা ও আধাপাকা ধানে পচন ধরার আশঙ্কায় বর্গাচাষি ও ঋণগ্রস্ত কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে প্রায় ৩০০ হেক্টর জমি নিমজ্জিত হলেও স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ হাজার বিঘা বা প্রায় ১৩৫০ হেক্টর ছাড়িয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, বানিয়াচং উপজেলার উগলী, বাতাসের ও বালি হাওরসহ সুজাতপুর, ইকরাম ও শতমুখা এলাকার কয়েক হাজার বিঘা জমির ধান এখন পানির নিচে। গত এক সপ্তাহ ধরে রত্না নদীর বাঁধ উপচে হাওরে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আধাপাকা ও পাকা ধানে পচন ধরার আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কয়েক হাজার কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ধানের শীষ বের হওয়ার এ পর্যায়ে ধানক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলার আর কোনো সম্ভাবনা নেই। এতে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।

আরও পড়ুনহাওরপাড়ের কৃষকের কান্না শুনবে কে?

কৃষি বিভাগের তথ্য মতে, গত কয়েক দিনের বর্ষণে ৬ এপ্রিল পর্যন্ত ২৮১ হেক্টর জমির ফসল পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিমজ্জিত হয়েছে বানিয়াচং উপজেলায় ২১৮ হেক্টর। আজমিরীগঞ্জে ১৮, নবীগঞ্জে ২০ ও লাখাই উপজেলায় ২৫ হেক্টর। তবে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ৬ এপ্রিল দিনগত রাতভর বৃষ্টিপাতে কী পরিমাণ জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে তার তথ্য এখনও নিরূপণ করা হয়নি।

বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের বাসিন্দা কৃষক মাহবুবুর রহমান জানান, কয়েক দিনের বৃষ্টিতে হাওরের বিস্তীর্ণ জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এখন ধান পাকার সময় হয়েছিল। এ মুহূর্তে ধান পানিতে তলিয়ে যাওয়ায় এতে পচন ধরতে পারে। আমরা যদি এবার ধান তুলতে না পারি, তবে কৃষকদের খেয়ে বাঁচা কঠিন হয়ে পড়বে।

একই এলাকার ইকরামু গ্রামের কৃষক আহলাদ মিয়া তার দুর্দশার কথা জানিয়ে বলেন, আমি অনেক কষ্ট করে ধার-দেনা করে ৮ বিঘা জমি বর্গাচাষ করেছিলাম। বিঘা প্রতি সাড়ে ৩ হাজার টাকা খরচ হয়েছে। ফসল তো ভালো হয়েছিল, কিন্তু বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা শোধ করব নাকি পরিবারের মুখে খাবার তুলে দেব—এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েছি।

আরও পড়ুনআগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো নিয়ে শঙ্কা

বৃষ্টির পানির পাশাপাশি রত্না নদীর বাঁধ দিয়ে পানি আসায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উল্লেখ করে সুজাতপুর ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে রত্না নদীর বাঁধ উপচে উগলী, বাতাসর ও বালি হাওরে পানি প্রবেশ করছে। প্রতিদিনই নতুন নতুন জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এরই মধ্যে কৃষকদের প্রায় ৭ হাজার বিঘার মতো জমির কাঁচা ধান পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বলেন, জাইকা প্রকল্পের আওতায় হাওরের সংযোগ খালগুলো পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি, এ প্রকল্পের মাধ্যমে যেন আরও দুই একটি হাওরকে যুক্ত করতে পারি। সংযোগ খালগুলো খনন করলে পানি হাওরে জমে থাকবে না।

আরও পড়ুনশেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, ঝুঁকিতে হাওরের বোরো ধান

এ বিষয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান বলেন, হাওরে যে পানি জমে আছে তা বৃষ্টির পানি। এটি নদী থেকে আসা পানি নয়। এছাড়া নদীর পানি হাওরের পানির চেয়ে উপরে আছে। যদি হাওরের পানি কমানোর জন্য নদীর বাঁধ কাটা হয়, তবে উল্টো নদীর পানি হাওরে প্রবেশ করবে। এ অবস্থায় সহসা হাওরের পানি কমার কোনো সম্ভাবনা আপাতত নেই।

তিনি বলেন, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। একটি নির্দিষ্ট সময় অতিক্রম না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতি হিসাব করা যায় না। তবে আমরা নিয়মিত হাওর পর্যবেক্ষণ করছি।

ইআরকে/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()