সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

পাখিকে ভালোবেসে বেঁধে দেয়া হলো ঘর

আগে গ্রামে গ্রামে হরহামেশাই দেখা মিলত নানা প্রজাতির পাখি। কিন্তু এখন তো তাদের আর চোখেই পড়ে না। গাছে গাছে পাখির কলরবও যেন উধাও। তাহলে কি 'পাখি-সব করে রব, রাতি পোহাইল' ছড়ার মতো পাখির শব্দে আর ঘুম ভাঙবে না?

পরিবেশ

আগে গ্রামে গ্রামে হরহামেশাই দেখা মিলত নানা প্রজাতির পাখি। কিন্তু এখন তো তাদের আর চোখেই পড়ে না। গাছে গাছে পাখির কলরবও যেন উধাও। তাহলে কি 'পাখি-সব করে রব, রাতি পোহাইল' ছড়ার মতো পাখির শব্দে আর ঘুম ভাঙবে না?

এমন শঙ্কা চুয়াডাঙ্গার জীবননগরের উথলী গ্রামের রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজুকে পেয়ে বসে। তিনি ভাবতে থাকেন পাখিদের জন্য কী করা যায়। সে ভাবনা থেকেই শুরু পাখির জন্য বাসা বানানো। তার সঙ্গে যোগ দেন আরও কয়েকজন তরুণ। নিজেদের গাঁটের পয়সা খরচ করে গাছে গাছে বেঁধে দেবেন পাখির জন্য বাসা।

রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু বলেন, আমাদের লক্ষ্য বিলুপ্তপ্রায় পাখিদের ফিরিয়ে আনা। এজন্য দরকার তাদের জন্য নিরাপদ বাসা আর মানুষকে সচেতন করা। আমরা সে কাজটিই শুরু করছি।

তিনি জানালেন, উথলী গ্রামে সহস্রাধিক মাটির কলসি বেঁধে দেবেন গাছে। শুধু তা-ই নয়, পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষকে সচেতন করার কাজও করবেন। তাঁদের মূলমন্ত্র- 'পাখি প্রকৃতির অলংকার, পাখি ছাড়া প্রকৃতি অসুন্দর'।

উথলী গ্রামকে পাখির অভায়ারণ্য করতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গাছে গাছে পাখির বাসা বেঁধে দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে রাবা ফাউন্ডেশনের আয়োজনে উথলী বাসস্ট্যান্ড মোড় কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা লোকমোর্চার সহ-সভাপতি সাংবাদিক সালাউদ্দীন কাজল, হিজলগাড়ি প্রেস ক্লাবের সভাপতি আরিফ হাসান, চুয়াডাঙ্গা আঞ্চলিক ভাষা পরিষদের প্রতিষ্ঠাতা শামিম হোসেন মিজি, ভিএসও-প্রথম আলো সেচ্ছাসেবী পদক প্রাপ্ত প্রকৃতি সংরক্ষক ও সেচ্ছাসেবক বখতিয়ার হামিদ প্রমুখ। সাংবাদিক এসএম শাফায়েত উল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবা ফাউন্ডেশনের পরিচালক নাজমুল হক লাজু।

উথলী গ্রামকে পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে পাখি হত্যা, আটক ও বেচাকেনাসহ পাখি নিধনের জন্য কৃষি জমিতে কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন বক্তারা।

সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()