সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

পাখিবন্ধু আকাশ কলি দাস পেলেন বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড

পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামের 'পাখিবন্ধু' খ্যাত আকাশ কলি দাস বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন। বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থেকে তিনি এ পুরস্কার নেন।

পরিবেশ

পাবনার বেড়া উপজেলার কৈটোলা গ্রামের 'পাখিবন্ধু' খ্যাত আকাশ কলি দাস বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাওয়ার্ড-২০২৪ এ ভূষিত হয়েছেন। বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে থেকে তিনি এ পুরস্কার নেন।

জানা গেছে, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইলডলাইফ কনসার্ভেশন-২০২৪ এর তিনটি ক্যাটাগরিতে পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হয়। আকাশ কলি দাস বন্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত কর্মকর্তা, খ্যাতিমান গবেষক, বিজ্ঞানী, বন্যপ্রাণী সংরক্ষণবাদী ব্যক্তি ও গণমাধ্যম কর্মী/ব্যক্তিত্ব(ক) ক্যাটাগরিতে পুরস্কৃত হন।

এ পুরস্কারে আকাশ কলি দাসকে দুই ভরি (২৩ দশমিক ৩২ গ্রাম) ওজনের স্বর্ণের বাজারমূল্যের সমপরিমাণ নগদ অর্থ ও পঞ্চাশ হাজার টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।

পাখিদের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে এলাকায় আকাশ কলি দাস 'পাখিবন্ধু' নামে পরিচিত। তার প্রকৃতি সেবায় সাথী হয়েছেন ছোট বোন ৬২ বছর বয়সী ঝর্ণা দাস। এখন তার বয়স প্রায় ৮৮ বছর। তিনি ও তার বোন ঘর সংসার করেননি। এ দেশে আত্মীয়-স্বজন বলতে আর কেউই নেই তাদের। যারা আছেন, তারাও স্বাধীনতার আগে চলে গেছেন ভারতে।

বাবা-মায়ের ছয় সন্তানের মধ্যে সবার বড় আকাশ কলি দাস। বাবা চন্দ্র কুমার দাস ছিলেন পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীর নিবাস দিয়ার জমিদার বাড়ির নায়েব। মাত্র ১৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে হয় তাকে। সর্বশেষ তিনি স্থানীয় মাছখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নব্বইয়ের দশকে চাকরি থেকে অবসরে যান আকাশ কলি দাস।

কৈটোলা গ্রামে আকাশ কলির সাড়ে ছয় বিঘা সম্পত্তি যেন একটি ছোট্ট জঙ্গল। এ জঙ্গলে রয়েছে আম, কাঁঠাল, দেবদারু গাছ এবং ভারতীয় পার্সিমন, গাউবিসহ দেশি-বিদেশি অনেক গাছ। সব গাছই লাগানো হয়েছে পাখিদের কথা চিন্তা করে। নিজের বসতভিটা উন্মুক্ত করে দিয়েছেন পশুপাখির জন্য।

পুরস্কার পাওয়ার আকাশ কলি দাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, কোনো কিছু পাওয়ার আশায় তিনি বন্যপ্রাণীদের ভালোবাসেননি। এটা অন্তর থেকেই করেছেন। বাকি জীবনটাও বন্যপ্রাণীদের ভালোবেসে কাটিয়ে দিতে চান।

এর আগে গত ৭ জুন জাগো নিউজে 'চিরকুমার কলি দাসের পাখিপ্রেম' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আমিন ইসলাম জুয়েল/এমকেআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()