সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

পাচারের সময় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর সীমান্তে রাতের আঁধারে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরিবেশ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে রাতের আঁধারে ভারতে পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার ২৮৯/১এস পিলারের পাশে ঈদগা মাঠ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সাপের বিষের মূল্য প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন স্থানীয় ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শাহজাহান সরকার।

বিজিবি জানায়, রাতের আঁধারে সীমান্ত এলাকা দিয়ে ভারতে সাপের বিষ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘাসুড়িয়া ঈদগা মাঠ এলাকায় সকর্ত অবস্থান নেয় বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। পরে ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যাক্ত অবস্থায় কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানতে চাইলে ঘাসুড়িয়া বিজিবির ক্যাম্প কমান্ডার শাহজাহান সরকার বলেন, গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় পরিত্যাক্ত অবস্থায় বেশ পরিমাণ সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হতে পারে। রাতেই এটি জয়পুরহাট ২০ ব্যাটালিয়নে পরীক্ষা-নীরিক্ষার জন্য পাঠানো হয়েছে।

জানতে চাইলে জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুইঁয়া বলেন, রাতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ সাপের বিষ উদ্ধার করেছেন। বিষগুলো আসল না নকল তা অধিকতর পরীক্ষা-নীরিক্ষা করে জানা যাবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাহাবুর রহমান/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()