সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

অ্যান্টিভেনমের অভাব নেই, আতঙ্কিত না হওয়ার আহ্বান সিভিল সার্জনের

বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই সাপের ছবি, ভিডিওসহ সাপটি সম্পর্কে নানা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়। বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। এ ধরনের নেতিবাচক প্রচারের

পরিবেশ

বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই সাপের ছবি, ভিডিওসহ সাপটি সম্পর্কে নানা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন। অনেকে প্রচার করছেন সাপটি কামড় দিলে মানুষের দ্রুত মৃত্যু হয়। বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। এ ধরনের নেতিবাচক প্রচারের কারণে সারা দেশের ন্যায় খুলনার শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে খুলনার হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের অভাব নেই জানিয়ে এই সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম। শনিবার (২২ জুন) জাগো নিউজকে এসব কথা বলেন তিনি।

শেখ সফিকুল ইসলাম বলেন, সাপে কামড়ানো রোগীর জন্য খুলনার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে। দ্রুত সময়ের মধ্যে যদি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয় তাহলে সেখানে নিয়ে যেতে হবে। খুলনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিভেনমের কোনো অভাব নেই।

তিনি বলেন, দেশে অনেক ধরনের বিষধর সাপ রয়েছে যা মানুষকে বা অন্য কোনো প্রাণীকে কামড় দিলে মৃত্যু হতে পারে। সাপের কামড়ে বছরে অনেক মানুষের প্রাণহাণিও ঘটছে। তবে সময়মত চিকিৎসা নিতে পারলে সাপের কামড়ে কেউ মারা যাবে না।

সিভিল সার্জন বলেন, বর্তমানে রাসেলস ভাইপার নিয়ে এতো বেশি আতঙ্ক ছড়ানো হচ্ছে যে, তা মানুষকে চরমভাবে আতঙ্কিত করছে। বর্ষা মৌসুমে সাপের উপদ্রব একটু বেশি হয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দিনের বেলাতেও অনেকে বাড়ির আশপাশে বা বাগানে যেতে সাহস পাচ্ছেন না। আবার অনেক জায়গায় নির্বিষ ঢোড়া সাপে কামড় দিলেও বলা হচ্ছে রাসেলস ভাইপারে কামড় দিয়েছে। সাপ দেখলেই মেরে ফেলা হচ্ছে। এতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কের কিছু নেই। এই সাপে যদি কাউকে কামড়ায়, তাহলে সময়মত যদি চিকিৎসা দেওয়া যায় তাহলে কোনো ক্ষতি হবে না। শুধু রাসেলস ভাইপার নয়, যে কোনো সাপে কামড় দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। একই সঙ্গে রাতে ঘর থেকে বের হলে হাতে আলো এবং ছোটখাটো লাঠি রাখার কথাও বলেন তিনি।

আলমগীর হান্নান/এনআইবি/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()