সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

অতিথিদের চলাচলের রাস্তায় কেন হনুমানের কাটআউট লাগাচ্ছে দিল্লি?

আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) জোটের শীর্ষ সম্মেলন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানির মতো সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে আয়োজন জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কোনো কমতি রাখ

আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী নয়া দিল্লিতে শুরু হচ্ছে গ্রুপ অব টোয়েন্টি (জি-২০) জোটের শীর্ষ সম্মেলন। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, সৌদি আরব, ফ্রান্স, জার্মানির মতো সদস্য দেশগুলোর সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ফলে আয়োজন জাঁকজমকপূর্ণ করতে চেষ্টার কোনো কমতি রাখছে না দিল্লি কর্তৃপক্ষ। এ উপলক্ষে কয়েক সপ্তাহ আগে থেকেই বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তারা। এর মধ্যে বেশিরভাগ কাজ স্বাভাবিক লাগলেও কিছু অভূতপূর্ব বা অভিনব পদক্ষেপও দেখা যাচ্ছে সেখানে। যেমন- রাস্তার ধারে হনুমানের কাটআউট লাগানো, কিংবা হনুমানের ডাক নকল করতে পারে এমন লোক ভাড়া করা।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হবে জি-২০ জোটের ১৮তম শীর্ষ সম্মেলন।

আরও পড়ুন>> জি-২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা, মোদীর সঙ্গে বৈঠকের আশা

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জি-২০ সম্মেলন সামনে রেখে শহরের সৌন্দর্যবর্ধনে ৬ লাখ ৭৫ হাজার ফুল ও রঙিন পাতার গাছ লাগিয়েছে দিল্লি সরকার। রাস্তা, গোলচত্বর, সম্মেলনস্থল, হোটেল এবং জি২০ সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্কিত এলাকাগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুলগাছ, বসানো হয়েছে রঙিন টব। এছাড়া, রাজঘাট মেমোরিয়াল কমপ্লেক্সে বসানো হয়েছে ১১৫ ফুট দীর্ঘ ভারতের জাতীয় পতাকা।

বানরের প্রবেশ নিষেধদিল্লির বিভিন্ন এলাকায় উন্মুক্ত ঘুরে বেড়ায় বিপুল সংখ্যক বানর। এদের জনসংখ্যা ক্রমেই বাড়ছে। সম্প্রতি বানরের আক্রমণ এবং মানুষকে কামড়ানোর বেশ কয়েকটি খবর সামনে আসায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন দিল্লি সরকার। এ কারণে জি-২০ সম্মেলন চলাকালে বানরের উৎপাত নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর তারা।

স্থানীয় সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআই'কে বলেছেন, সম্মেলনের মূল ভেন্যুসহ সব গুরুত্বপূর্ণ স্থান; যেমন- প্রগতি ময়দানের ভারত মন্ডপম এবং বিদেশি অতিথিরা যেসব হোটেলে থাকবেন- সেগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে, যেন অনুষ্ঠান চলাকালে সেখানে বানরের দল প্রবেশ করতে না পারে।

আরও পড়ুন>> বাংলাদেশের অংশগ্রহণ জি-২০ সম্মেলনকে সমৃদ্ধ করবে: প্রণয় ভার্মা

এনডিএমসির ভাইস-চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন, কর্তৃপক্ষ ৩০ থেকে ৪০ জন প্রশিক্ষিত ব্যক্তিকে মোতায়েন করবে, যারা বানরদের ভয় দেখানোর জন্য হনুমানের আওয়াজ নকল করতে পারেন।

তিনি বলেন, হনুমানের আওয়াজ নকল করে বানরদের ভয় দেখানোর জন্য এসব প্রশিক্ষিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা খুবই কার্যকর। আমরা প্রতিটি হোটেলে এদের একজনকে মোতায়েন করবো। সেইসঙ্গে, যেখানেই বানর দেখার খবর পাওয়া যাবে, সেখানে তাদের পাঠানো হবে।

পিটিআই জানিয়েছে, সর্দার প্যাটেল মার্গসহ যেসব এলাকায় বানরের সংখ্যা বেশি, সেসব জায়গায় এক ডজনেরও বেশি হনুমানের কাটআউট স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন>> জি-২০ সম্মেলন নরেন্দ্র মোদীর জন্য কতটা গুরুত্বপূর্ণ?

তবে এত কিছুর পরেও বানরের দল বেশ কিছু গাছপালা এবং ফুলের ক্ষতি করেছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বিশ্ব

সম্পর্কিত খবর

এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()