সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

নন্দীগ্রামে ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। এ যেন হেমন্তের বাতাসে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা এবং আধাপাকা শীষ। কয়েক দিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আবার কিছু ধান পাকতেও শুরু করেছে। এ যেন রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে

পরিবেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজের সমারোহ। এ যেন হেমন্তের বাতাসে আমন ধানের সবুজ ঢেউ কৃষকদের মন ভরিয়ে দিচ্ছে। ঢেউয়ের মতো খেলে যাচ্ছে ধান গাছের সবুজ পাতা এবং আধাপাকা শীষ। কয়েক দিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আবার কিছু ধান পাকতেও শুরু করেছে। এ যেন রোপা আমন ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলায় আবাদ করা জমি ধানের শীষে ভরে গেছে। আবার কিছু ধানে শীষ আসতে শুরু করেছে। আগাম জাতের কিছু ধান পাকতেও শুরু করেছে। ধানের শীষ দেখে আনন্দে ভরে উঠছে কৃষকের মন। সোনালি ধানের শীষে ঝলমল করছে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখেমুখে ফুটে উঠছে আনন্দের ছোঁয়া।

আরও পড়ুন: আউশের মৌসুমে বোরো ধান চাষ

রাশি রাশি সোনালি ধানে ভরে উঠবে কৃষাণির শূন্য গোলা। ফলে মাঠে দোল খাওয়া ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন কৃষকেরা। তবে অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে আমন চাষের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

উপজেলার বিজয় ঘাট গ্রামের কৃষক আব্দুস সালাম, ফোকপাল গ্রামের ইব্রাহিম আলী জানান, এ বছরও ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বিগত বছরের তুলনায় ভালো ফলন ঘরে তুলতে পারবেন।

আরও পড়ুন: ধানের নতুন রোগ বিপিবি প্রতিরোধে করণীয়

কৃষক রাজু আহমেদ বলেন, 'ধান ক্ষেতে সার-কীটনাশক প্রয়োগ করা হয়েছে। ধানগাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে এবারে ভালো ফলন পাওয়া যেতে পারে। আগামী সপ্তাহ থেকে কিছু মাঠে আগাম জাতের ধান কাটা শুরু হবে। তবে সরকার যদি ন্যায্য দাম দেয়, তাহলে লাভবান হবেন কৃষক। তখন পূরণ হবে আমাদের স্বপ্ন।'

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক বলেন, 'রোপা আমন ধানের বাম্পার ফলন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। ফলনও বেশ ভালো হয়েছে। তাই আমন ধানের বাম্পার ফলনের আশা করছি। এবার উপজেলায় ১৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()