সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

নওগাঁয় গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের গাছের চারা বিতরণ

নওগাঁর বদলগাছীতে সামাজিক সংগঠন গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

পরিবেশ

নওগাঁর বদলগাছীতে সামাজিক সংগঠন গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বালুভরা ইউনিয়নের তিনটি মাধ্যমিক ও দুটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে ফলজ গাছের (নাগফজলি আম) চারা বিতরণ করা হয়।

পরে বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় চত্বরে আম গাছের একটি চারা রোপণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব সৌরন্দ্রে নাথ চক্রবর্তী। এসময় তিনি বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কোনো দেশের ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে আমাদের প্রয়োজনের তুলনায় বৃক্ষ কম রয়েছে। এতে দেশে জলবায়ুর বিরূপ পরিবর্তন হচ্ছে। তাই বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মাহমুদা খাতুন মুক্তা ও আলিফ গ্রুপের সিনিয়র ম্যানাজার মো. ফারুক হোসেন।

সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক নাসিম আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংক কর্মকর্তা মহিদুল ইসলাম, আমিরুল ইসলাম হিটলার ও এনামুল হক, শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, তেঁতুলিয়া বিএমসি কলেজের প্রভাষক আব্দুস সোবহান ও প্রদর্শক মাহাবুব অর রশিদ, মিঠাপুর কলেজের প্রভাষক ফিরোজ হোসেন, শিক্ষক বকুল হোসেন, বায়েজিদ হোসেন, নজিবর হোসেন, সমাজসেবক মজিদুল ইসলাম, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আতোয়ার হোসেন পাপ্পু ও এনজিও কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

আব্বাস আলী/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()