সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৩%বাতাস কিমি/ঘ

নদী সাঁতরে মিয়ানমার থেকে টেকনাফে এলো বাচ্চা হাতি

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ঢুকে পড়েছে একটি বাচ্চা হাতি। এর উচ্চতা প্রায় সাত ফুট।

পরিবেশ

মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ঢুকে পড়েছে একটি বাচ্চা হাতি। এর উচ্চতা প্রায় সাত ফুট।

সোমবার (৩ জুলাই) সকালে শাহপরীর দ্বীপে ঘোলারচর ঝাউবাগানে বাচ্চা হাতিটি ঢুকে পড়ে বলে জানিয়েছেন কক্সবাজারের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও-দক্ষিণ) সরওয়ার আলম।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে নাফ নদীতে পানি পান করতে এসেছিল হাতির পাল। এসময় হয়তো লোকজনের তাড়া খেয়ে বাচ্চা হাতিটি নদীতে নেমে পড়ে। পরে সাঁতরে বাংলাদেশে ঢুকে পড়েছে। এটির বয়স আনুমানিক ৮ মাস।

বনকর্মকর্তা সরওয়ার আলম আরও জানান, সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাচ্চা হাতিটি এখনো ঘোলারচর ঝাউ বাগানে অবস্থান করছে। বাচ্চা হাতিটিকে বনে ফেরাতে বনবিভাগ ও কোস্টালের লোকজন কাজ করছেন।

এর আগেও বেশ কয়েকটি হাতি নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে এসে শাহপরীর দ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় উঠেছিল।

সায়ীদ আলমগীর/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()