সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

নিউজিল্যান্ডে ‘বার্ড অব দ্য ইয়ার’ খেতাব পেলো বাজপাখি

নিউজিল্যান্ডে 'বার্ড অব দ্য ইয়ার' খেতাব পেলো বাজপাখি। স্থানীয়ভাবে যাকে বলা হয় কেরেয়ারিয়া। ২১ শতাংশ ভোট পেয়ে এই দ্রুতগামী শিকারি পাখি সবার শীর্ষে উঠে এসেছে। কেরেয়ারিয়া ঘণ্টায় ২০০ কিমি গতিতে উড়তে পারে এবং ঘন বনেও দক্ষতার সঙ্গে শিকার করতে পারে। তবে এই প্রজাতি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে; এদের সংখ্যা মা

পরিবেশ

নিউজিল্যান্ডে 'বার্ড অব দ্য ইয়ার' খেতাব পেলো বাজপাখি। স্থানীয়ভাবে যাকে বলা হয় কেরেয়ারিয়া। ২১ শতাংশ ভোট পেয়ে এই দ্রুতগামী শিকারি পাখি সবার শীর্ষে উঠে এসেছে। কেরেয়ারিয়া ঘণ্টায় ২০০ কিমি গতিতে উড়তে পারে এবং ঘন বনেও দক্ষতার সঙ্গে শিকার করতে পারে। তবে এই প্রজাতি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে; এদের সংখ্যা মাত্র পাঁচ হাজার থেকে ৮ হাজারের মধ্যে। খবর বিবিসির।

২০ বছর ধরে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। বিপন্ন প্রজাতির প্রানীদের প্রতি সচেতনতা বাড়াতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। চলতি বছর মোট ৭৩টি পাখি এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছে। প্রত্যেকটির জন্য আলাদা প্রচারক কাজ করেছেন।

তারা ভোটারদের আকৃষ্ট করতে মিম, রিল এবং হাতে আঁকা পোস্টার ব্যবহার করেছেন। ফরেস্ট অ্যান্ড বার্ড সংস্থার প্রধান নির্বাহী নিকোলা টোকি বলেন, যদিও প্রচারণা মজার, তবে বার্তাটি গুরুতর। শীর্ষ দশের ৮০ প্রজাতিই এখন বিপন্ন।

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে কেয়া (১২,৫০৬ ভোট) এবং তৃতীয় হয়েছে কাকারুয়া বা ব্ল্যাক রবিন (১১,৭২৬ ভোট)। গত বছরও ব্ল্যাক রবিন জয়ী হওয়ার কাছাকাছি ছিল, কিন্তু পিছিয়ে গিয়েছিল হোইহো নামের লাজুক হলুদ-চোখওয়ালা পেঙ্গুইনের কাছে। কাকাপো বিশ্বের সবচেয়ে মোটা তোতা। এটি আগে দুবার জিতেছিল এবং ২০২২ সালে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছিল যাতে অন্য পাখিরাও জেতার সুযোগ পায়।

এ বছর প্রতিযোগিতায় নতুন করে ভালো করেছে টাকাহে (যা একসময় বিলুপ্ত মনে করা হতো) এবং রুরু বা মোরপর্ক নামে ছোট একটি পেঁচা। এছাড়া 'বার্ডল' নামে জনপ্রিয় ওয়ার্ডল গেমের বিশেষ সংস্করণ চালু করা হয়েছিল, যাতে পাখি-প্রেমীরা অংশ নিতে পারেন।

প্রতিযোগিতা এখন আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। পূর্বে কমেডিয়ান জন অলিভার বিপন্ন পুটেকেটেকেকে জেতাতে প্রচারণা চালিয়েছিলেন। তিনি নিজে পাখির পোশাক পরে শো করেছেন এবং নিউজিল্যান্ড থেকে শুরু করে জাপান, ফ্রান্স ও যুক্তরাজ্যে বিলবোর্ড দিয়েছে।

এ ধরনের প্রতিযোগিতা শুধু নিউজিল্যান্ডেই নয়, অস্ট্রেলিয়াতেও চলছে। সেখানে অক্টোবর মাসজুড়ে 'বার্ড অব দ্য ইয়ারে'র ভোট হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()