সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

নিষেধাজ্ঞার প্রথম দিন জব্দ ৬৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

রোববার (১৩ অক্টোবর) সদরের মাইজদী পৌর বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল এবং বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার অভিযান পরিচালনা করেন।

এসময় মাইজদী পৌর বাজার থেকে ২০ কেজি এবং বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজার থেকে ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দ ২০ কেজি ইলিশ বাহতুন নুর আশ্রাফিয়া মাদরাসা ও তালিমুল কোরআন মাদরাসার এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বলেন, নিষেধাজ্ঞার প্রথম দিন বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ ৪৫ কেজি ইলিশ দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

বাহতুন নুর আশ্রাফিয়া মাদরাসার শিক্ষক সায়েম মো. ওমর বলেন, 'ইলিশের দাম এত বেশি যে মাদরাসায় ইলিশ খাওয়াটা স্বপ্নের মতো। মৎস্য কর্মকর্তা আমাদের মাদরাসার এতিমখানায় ইলিশ মাছ দান করেছেন। খবরটি শুনে ছাত্ররা খুবই খুশি। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।'

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন বাড়াতে ১৩ অক্টোবর থেকে ২২ দিন সাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()