সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

নিষেধাজ্ঞা শেষ মধ্যরাতে, সকালেই বিপুল ইলিশ নিয়ে হাজির জেলেরা!

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গত ৪ অক্টোবর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয় ২৫ অক্টোবর রাত ১২টায়। তবে নিষেধাজ্ঞার শেষ হওয়ার পরপরেই রোববার (২৬ অক্টোবর) সকালেই হাজার হাজার ইলিশ নিয়ে পটুয়াখালীর আলীপুর-মহিপুর ঘাটে হাজির হয়েছেন জেলেরা। তবে বরফকল বন্ধ থাকায় বেশিরভাগ ট্রলারের ইলিশ পচে গেছে।

মৎস্য

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গত ৪ অক্টোবর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হয় ২৫ অক্টোবর রাত ১২টায়। তবে নিষেধাজ্ঞার শেষ হওয়ার পরপরেই রোববার (২৬ অক্টোবর) সকালেই হাজার হাজার ইলিশ নিয়ে পটুয়াখালীর আলীপুর-মহিপুর ঘাটে হাজির হয়েছেন জেলেরা। তবে বরফকল বন্ধ থাকায় বেশিরভাগ ট্রলারের ইলিশ পচে গেছে।

দিনভর এমনচিত্র দেখা যায় দেশের অন্যতম এই মৎস্য অবতরণ কেন্দ্রে।

জানা গেছে, পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর-মহিপুর ঘাট। ইলিশ বোঝাই ট্রলারগুলো এ ঘাটেই নোঙ্গর করে। বেশিরভাগ ট্রলার ভোলা, বাশখালী, পাথরঘাটা থেকে আসে।

সকাল থেকে আলীপুর মহিপুরের আড়তগুলোতে ঘুরে দেখা যায়, প্রতিটি আড়তে ইলিশ বিক্রি হচ্ছে। যার ওজন ৩০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম। আবার ১ কেজি ওজনের ইলিশও রয়েছে তবে পরিমাণে কম। ইলিশগুলো ট্রলার থেকে লেবাররা আড়তে স্তুপ করে রেখেছে তবে বেশিরভাগ মাছ পচা গেছে। আগের তুলনায় এবারের ইলিশগুলো লালচে আর পচে যাওয়ায় দামও পাচ্ছে না জেলেরা।

জেলেরা জানায়, পর্যাপ্ত বরফ না থাকায় অনেক ইলিশ পচে গেছে।

আড়তদাররা জানায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মোহনাগুলোতে জাল ফেলেই মাছের দেখা পাচ্ছে জেলেরা। তবে বর্তমানে যে মাছগুলো আড়তে বিক্রি হচ্ছে তা গত ৫ থেকে ৭ দিন আগে ধরা পড়েছে।

ভোলা থেকে মাছ বিক্রি করতে আসা এফবি আব্দুল্লাহ ট্রলারের জেলে আ. মন্নান জানায়, আমরা গত ১০দিন আগে সমুদ্রে মাছ ধরতে যাই। প্রথম দুইবার জাল ফেলে মাছ পাইনি। তবে গত ৪দিন আগে একবার জাল ফেলে মাছ পেয়েছি। আজকে মাছ বিক্রি করেছি ১২ হাজার পিস। এখানে যে ট্রলার রয়েছে সবাই মাছ নিয়ে ঘাটে ফিরেছে। কেউ ৫ হাজার, কেউ ১০ হাজার আবার কেউ ১২ হাজার পিস পর্যন্ত মাছ পেয়েছে।

নিষেধাজ্ঞাকালীন কীভাবে সাগরে নামলেন এমন প্রশ্নে তিনি বলেন, অনেক কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে সাগরে গেছি। সরকার যে চাল দেয় তা আমরা সঠিকভাবে পাই না। তাই আমরা চুরি করে সমুদ্রে নেমেছি। পুলিশ দেখলে জেলে পাঠাতো। শনিবার রাত ৩টায় আলীপুর বন্দরের পৌঁছেছি। অবরোধ শেষ হবে ১২টা বাজলে ঘাটে আসবো সেই অপেক্ষায় ছিলাম। আড়তদার আমাদের বলেছে- তোমরা সাগরে যাও আমরা দেখবো।

বরগুনার পাথরঘাটা থেকে আসা এফবি রহমত ট্রলারের জেলে মিনহাজ বলেন, আমরা গত চারদিন আগে সমুদ্রে গিয়েছিলাম। গতরাতে ১২টার পরে আলীপুরে আসছি। মাছ বিক্রি করেছি একদিন পরে সমুদ্রে আবার মাছ শিকারে যাবো।

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী ভাই ভাই ফিশের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, রাত ১২টার পরে অনেক জেলেরা সমুদ্রে নেমেছে। গভীর সমুদ্রের জেলেরা আরও দুই/তিন দিন পর ফিরবেন। তবে মোহনা এবং উপকূলে যারা জাল ফেলেছে তারা সবাই মাছ নিয়ে ঘাটে এসেছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে কী পরিমাণ মাছ বেড়েছে তা আরও দুই-তিন দিন পরে বলতে পারব। আলীপুর-মহিপুর বন্দরের জেলেরা সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করেছে।

তবে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপরই মাছ বিক্রি শুরু হয়েছে। জেলেরা অবরোধকালীন সময়ে কীভাবে মাছ শিকার করল এমন প্রশ্নে তিনি বলেন, আলিপুর-মহিপুর দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে সারা দেশ থেকে ট্রলার আসে মাছ বিক্রি করতে। তবে এই ট্রলার কিভাবে নিষেধাজ্ঞার মধ্যে সমুদ্রে নামলো, কোথার থেকে মাছ নিয়ে কিভাবে আসলো এ বিষয় আমার জানা নেই।

আসাদুজ্জামান মিরাজ/এনএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()