সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৬ জেলে আটক

শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মৎস্য

শরীয়তপুরের গোসাইরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। একই সঙ্গে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, দুপুর থেকে মা ইলিশ রক্ষায় উপজেলার মেঘনা নদীতে অভিযানে নামে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়। পাশাপাশি ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য আট লাখ টাকা। এছাড়া অভিযানে একটি ইঞ্জিনচালিত ছোট নৌকা জব্দ করা হয়।

অভিযানে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ, গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেয়।

গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ছয় জেলেকে আটক করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।

বিধান মজুমদার অনি/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()