সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

নিষেধাজ্ঞা অমান্য করায় রাজবাড়ীতে ৯ জেলেকে জেল-জরিমানা

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর ৯ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে প্রশাসন। এ সময় ৭ কেজি ইলিশ মাছ এবং ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মৎস্য

সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মাছ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর ৯ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে প্রশাসন। এ সময় ৭ কেজি ইলিশ মাছ এবং ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর বিভিন্ন অংশে ৯টি অভিযান চালানো হয়। এসময় ৯ জেলেকে আটক করা হয়। আটক ৯ জন জেলের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা থেকে ৬ জন এবং কালুখালী থেকে ৩ জন ছিলেন।

এই মৎস্য কর্মকর্তা আরও জানান, আটককৃতদের মধ্যে ৩ জনকে ২১ দিন, ৩ জনকে ২০ দিন এবং অপর ৩ জনকে ১০ দিন করে জেল ও এক হাজার করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত মাছ মাদ্রাসায় বিতরণ এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযানের ৭ দিনে রাজবাড়ীতে এখন পর্যন্ত ২৭ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে প্রশাসন।

রুবেলুর রহমান/কেএইচকে/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()