সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

মুরগির দোকান থেকে নিশি বক উদ্ধার, রাতে অবমুক্ত

পটুয়াখালীর কুয়াকাটায় আহত নিশি বক (Black-crowned Night Heron) উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা। শনিবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর মৎস্য বন্দরের একটি মুরগির দোকান থেকে অসুস্থ অবস্থায় আটকে রাখা পাখিটিকে উদ্ধার করা হয়।

মৎস্য

পটুয়াখালীর কুয়াকাটায় আহত নিশি বক (Black-crowned Night Heron) উদ্ধার করে চিকিৎসা শেষে অবমুক্ত করেছে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যরা। শনিবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর মৎস্য বন্দরের একটি মুরগির দোকান থেকে অসুস্থ অবস্থায় আটকে রাখা পাখিটিকে উদ্ধার করা হয়।

পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা বকটিকে উদ্ধার করে প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসা শেষে সন্ধ্যায় কুয়াকাটা ইলিশ পার্ক ইকো রিসোর্ট এলাকার নিরাপদ পরিবেশে সন্ধ্যার পরে অবমুক্ত করেন।

উদ্ধার ও অবমুক্তকরণ কাজে উপস্থিত ছিলেন উপরা'র আহ্বায়ক কে এম বাচ্চু, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং বন বিভাগের গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষকে আরও সচেতন হতে হবে যাতে কোনো পাখি বা প্রাণী অবৈধভাবে আটক বা নির্যাতনের শিকার না হয়। কুয়াকাটা প্রেসক্লাব সবসময় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ভূমিকা রাখবে।

উপরা'র আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, উপকূলীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। মূলত একসময়ে এই বকটি সচরাচর দেখা গেলেও এখন অনেকটা বিরল বলা যায়। জনসচেতনতা বাড়লে এ ধরনের উদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

গঙ্গামতি এলাকার বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, রাত বকসহ সব ধরনের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত। কোনো প্রাণী আটক, বিক্রি বা নির্যাতন করা আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা এ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছি ও ভবিষ্যতে যাতে এমন অপরাধ না ঘটে সে বিষয়ে সচেতনতা কার্যক্রম বাড়ানো হবে।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে এম মনিরুজ্জামান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের পাখি আটক, বিক্রি বা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান চলমান থাকবে। কোথাও বন্যপ্রাণী আটক থাকতে দেখলে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর অনুরোধ করছি।

নিশি বক মাঝারি আকৃতির একটি নিশাচর পাখি, যা Ardeidae গোত্রের অন্তর্গত। এদেরকে 'ওয়াক', 'রাতচরা', 'বাজকা' বা 'চক্রবাক' নামেও ডাকা হয়। বৈজ্ঞানিক নাম: Nycticorax nycticorax)

আসাদুজ্জামান মিরাজ/এমএন/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()