মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ।
শুক্রবার (১৬ জুলাই) সকালে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারীদের বিভিন্ন দাবি তুলে ধরে তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
তাদের দাবিগুলো হলো- তৃতীয় শ্রেণির কর্মচারীদের ন্যূনতম বেতন গ্রেড ১১তম প্রদান এবং শিক্ষার্থী সংখ্যার অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বাড়ানো। পদের নাম পরিবর্তন করে অফিস সুপার, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা পদ সৃষ্টি করা এবং পেশাগত উন্নয়নে কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে দ্রুত উচ্চতর ট্রেনিংয়ের ব্যবস্থা করা।
এছাড়াও আরও রয়েছে- শিক্ষা মন্ত্রণালয় প্রণীত চাকরিবিধি-২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখার ব্যবস্থা করা; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষক, অফিস সুপার প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল জব্বার, বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুর রব হাওলাদার, আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম তালুকদার মন্টু, শাহানাজ পারভীন, মো. মিজানুর রহমান, মো. সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এআরএ/জেআইএম





মন্তব্য
(০)