সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

ময়মনসিংহে সাপের কামড়ে প্রাণ গেলো গৃহবধূর

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে শারমিন আক্তার বকুল (৪২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।

পরিবেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে শারমিন আক্তার বকুল (৪২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া পথে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে এই ঘটনা ঘটে।

শারমিন আক্তার বকুল ওই এলাকার মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মোজাম্মেল হকের স্ত্রী।

মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল খান মনি জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর শারমিন আক্তার নিজের বসতঘর থেকে বের হতে বারান্দায় পা ফেলতেই বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করেন। ঝাড়ফুঁকে কোনো কাজ না হলে রাত ১০টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে রাতেই বাড়িতে ফিরে আসেন শারমিন। পরদিন সকালে তার অবস্থার অবনতি হলে আবারো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে শারমিন মারা যান।

মঞ্জুরুল ইসলাম/এফএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()