সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মৎস্য খাতে অবদান, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে 'রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধন হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা ও মৎস্য পদক

মৎস্য

কিশোরগঞ্জের কটিয়াদীতে 'রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় উদ্বোধন হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ঘোষণা ও মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক) প্রদান করেন।

মাছের রেণু উৎপাদনে যশোরের ন্যাশনাল ফিশ হ্যাচারি, পোনা উৎপাদনে নোয়াখালীর আলাউদ্দিন ফিশারিজ, দেশীয় ছোট মাছ উৎপাদনে নেত্রকোনার এম. এ. হাশেম অ্যাগ্রো ফার্ম, কার্পজাতীয় মাছ উৎপাদনে ফেনীর ডা. আশরাফ ফিশারিজ এবং পাঙাশ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনে বগুড়ার জি. এম. মৎস্য খামার পদক পেয়েছে।

গলদা, বাগদা ও দেশীয় অন্যান্য প্রজাতির চিংড়ি উৎপাদনে পটুয়াখালীর থ্রি স্টার গলদা হ্যাচারি ও সাতক্ষীরার লিটু মৎস্য খামার এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনার টোটালফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড ও সাতক্ষীরার একোয়া ম্যাক্স লিমিটেড পুরস্কৃত হয়েছে।

আর মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে যৌথভাবে পদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সগির আহমেদ।

এ ছাড়া মৎস্য আবাসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নীলফামারীর কুন্ডল মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে মো. শাহজাহান এবং যুব উদ্যোক্তা ক্যাটাগরিতে নাটোরের মো. মনিরুজ্জামান মুন্না জাতীয় মৎস্য পদক পেয়েছেন।

পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পরে পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফটোসেশন অনুষ্ঠিত হয়। এ সময় পদকপ্রাপ্তদের কয়েকজন তাদের অনুভূতি প্রকাশ করেন।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।

এসকে রাসেল/এসজেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()