সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

মোংলায় বিক্রি করতে আনা সুন্ধী কচ্ছপ উদ্ধার

মোংলার জিউধারা বাজারে বিক্রি করতে আনা একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। পরে সুন্দরবনের একটি পুকুরে এটিকে অবমুক্ত করা হয়।

মৎস্য

মোংলার জিউধারা বাজারে বিক্রি করতে আনা একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। পরে সুন্দরবনের একটি পুকুরে এটিকে অবমুক্ত করা হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাজিকরখন্ড বাজার থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরল প্রজাতির একটি সুন্ধী কচ্ছপ বাজারে বিক্রি করতে আনেন এক পাচারকারী। খবর পেয়ে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় ওই পাচারকারী ব্যাগে কচ্ছপটি ফেলে রেখে লোকজনের ভিড়ে পালিয়ে যায়। উদ্ধার করা কচ্ছপটি মিঠা পানির বিরল প্রজাতির। এর ওজন এক কেজি। নারী এ কচ্ছপটির ডিম দেওয়ার অবস্থা দেখতে পেয়ে এটিকে জিউধারা স্টেশন অফিসের পুকুরে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: মোরেলগঞ্জে বাঘের গর্জনে আতঙ্কিত এলাকাবাসী

তিনি আরও বলেন, এর আগে নভেম্বরের শেষ দিকে জিউধারার সোমাদ্দারখালী এলাকা থেকে আরও একটি সুন্ধী প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছিল। সেটিও তখন সুন্দরবনে অবমুক্ত করা হয়।

আবু হোসাইন সুমন/জেএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()