সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

মিরসরাইয়ে লোকালয়ে চিতাবাঘসদৃশ প্রাণী, গ্রামজুড়ে আতঙ্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে চিতাবাঘসদৃশ প্রাণীর উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাণীটি গর্জন ও চলাফেরা বাঘের মতো হওয়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

পরিবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে চিতাবাঘসদৃশ প্রাণীর উপস্থিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাণীটি গর্জন ও চলাফেরা বাঘের মতো হওয়ায় আতঙ্কে রয়েছে গ্রামবাসী।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ ভূঁইয়া গ্রাম এলাকার পুরাতন ঈদগাঁ কবরস্থানে বেশ কিছুদিন এ প্রাণীর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। এর সঙ্গে দুটি বাচ্চা রয়েছে। যদিও এখন পর্যন্ত মানুষের ওপর কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি। তবে কয়েকবার গরু ও ছাগলের ওপর আক্রমণের চেষ্টা করেছে।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা রায়হান উদ্দিন জানান, 'দক্ষিণ ভূঁইয়া গ্রামের ঈদগাহ কবরস্থানে দুটি চিতাবাঘের বাচ্চা দেখা গেছে। এলাকাবাসীকে সতর্ক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।'

এ বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল গফুর বলেন, 'বিষয়টি এখনও কেউ আমাদের জানায়নি। সাধারণত এসব বন্যপ্রাণী সহজে কাউকে আক্রমণ করে না। যদি না তাদের উত্ত্যক্ত করা হয়। তাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।'

এম মাঈন উদ্দিন/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()