সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে অজগর

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে একটি অজগর।

পরিবেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছে একটি অজগর।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রফেসর আইয়ুব আলীর বাড়ির পাশের জমি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় হারুন অর রশিদ জানান, প্রফেসর আইয়ুব আলীর বাড়ির পাশে জমির আইলে অজগরটি বিচরণ করতে দেখা যায়। সাপটি লম্বায় ১২ ফুট। ওজন ২৫ কেজি। পরে এলাকার মানুষদের সহযোগিতায় অজগরটিকে ধরে বনবিভাগের গোভনিয়া রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, একদিন আগে আমাদের একটি হাঁস খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এলাকার বেশ কয়েকজনের হাঁস-মুরগিও খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজগরটিই এগুলো সাবাড় করছিল।

বনবিভাগের গোভনিয়া রেঞ্জ কর্মকর্তা শাহন শাহ নওশাদ বলেন, অজগর উদ্ধার করে গোভনিয়া বিটে অবমুক্ত করা হয়েছে। হয়তো খাবারের খোঁজে অজগরটি পাহাড় ছেড়ে লোকালয়ে চলে এসেছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()