সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

মিরসরাইয়ে ৬ হাজার ৭৭ হেক্টর জমিতে ডাল চাষ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ব্যাপকভাবে ডাল চাষ করেছেন কৃষকেরা। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। অনেকে জমি থেকে ডাল তুলে বাড়ি নিয়ে গেছেন। প্রতি বছর ভালো লাভ হওয়ায় দিন দিন চাষের পরিধি বাড়ছে। এক ফসলি জমির ফসল কাটার পর খালি পড়ে থাকে। সেই খালি জমিতে মুগ ডাল চাষ করা হয়। স্থানীয় বাজারগুলো

পরিবেশ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ব্যাপকভাবে ডাল চাষ করেছেন কৃষকেরা। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। অনেকে জমি থেকে ডাল তুলে বাড়ি নিয়ে গেছেন। প্রতি বছর ভালো লাভ হওয়ায় দিন দিন চাষের পরিধি বাড়ছে। এক ফসলি জমির ফসল কাটার পর খালি পড়ে থাকে। সেই খালি জমিতে মুগ ডাল চাষ করা হয়। স্থানীয় বাজারগুলোতে ডালের ব্যাপক চাহিদা রয়েছে বলে জানা গেছে।

মিরসরাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় এবার ৬ হাজার ৭৭ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ডাল আবাদ হয়েছে। তার মধ্যে মুগ ডাল আবাদ হয়েছে ২ হাজার ৭৫০ হেক্টর জমিতে। ফেলন ডাল ২ হাজার ৫৫০ হেক্টর, খেসারি ৭৫০ হেক্টর, মসুর ১৮ হেক্টর, মটর ডাল ৬ হেক্টর, মাসকলাই ডাল ৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে উপজেলার সাহেরখালী ইউনিয়নে।

সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় দেখা গেছে, চরের জমিগুলোতে ডাল আর ডাল। বাতাসে মুগ ডালের লতাগুলো দুলছে। অনেক কৃষক ডাল তুলে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে ডাল তুলছেন।

কথা হয় চরশরত এলাকার কৃষক বিমল চন্দ্র দাশের সঙ্গে। তিনি জানান, চলতি বছর তিনি ৩ একর জমিতে মুগ ডাল চাষ করেছেন। এ বছর ফলন ভালো হয়েছে। এরই মধ্যে বাজারে বিক্রিও করেছেন।

দুর্গাপুর ইউনিয়নের উত্তর দুর্গাপুর এলাকার চাষি জানে আলম বলেন, 'আমি প্রায় ২০ বছর ধরে অন্য ফসলের পাশাপাশি বিভিন্ন ডালের চাষ করে আসছি। প্রতি বছরই ঘরের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে থাকি। এবারো ভালো লাভ হবে বলে আশাবাদী।'

উপজেলার বড়দারোগাহাট, আবুতোরাব, মিঠাছরা, আবুরহাট বাজারে মুগ ডালের বড় বাজার বসে। স্থানীয়দের পাশাপাশি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন শহর থেকে পাইকাররা কিনে নিয়ে যান।

স্থানীয়রা জানান, সব ধরনের ডাল লাভজনক। কম খরচে বেশি ফলন পাওয়া যায়। জমিতে তেমন সেচ দিতে হয় না। তবে মাঝে মাঝে আগাছা ছাটাই করতে হয়। তবে ফলন ঘরে তোলার আগে জমিতে বৃষ্টি হানা দিলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, চলতি বছর উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় ৬ হাজার ৭৭ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ডাল চাষ হয়েছে। এখানকার মাটি ডাল চাষের বেশ উপযোগী। তাই দিন দিন চাষের পরিমাণ বাড়ছে। কৃষি অফিসের পক্ষ থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()