সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মিরসরাইয়ে ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করেছেন কৃষকেরা। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকেরা এখন সবজি পরিচর্যায় ব্যস্ত। কিছু সবজি বাজারে বিক্রিও শুরু হয়েছে। ভালো দামও পাচ্ছেন চাষিরা। বেশিরভাগ সবজি তুলতে আরও ১৫ দিন থেকে ১ মাস সময় লাগতে পারে।

শাকসবজি

চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করেছেন কৃষকেরা। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কৃষকেরা এখন সবজি পরিচর্যায় ব্যস্ত। কিছু সবজি বাজারে বিক্রিও শুরু হয়েছে। ভালো দামও পাচ্ছেন চাষিরা। বেশিরভাগ সবজি তুলতে আরও ১৫ দিন থেকে ১ মাস সময় লাগতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় চলতি বছর ১৮০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হচ্ছে। বিভিন্ন কৃষি জমিতে এখন পর্যন্ত ৬৫০ হেক্টর শিম, বাকি ৬০০ হেক্টর জমিতে লাল শাক, পালং শাক, মুলা শাক, বেগুন, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাউসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে। শাকসহ কিছু সবজি বাজারে নিয়ে যাচ্ছেন চাষিরা।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় গিয়ে দেখা গেছে, ১৫ শতক জমির কিছু অংশে চিচিঙ্গা ও তিতা করলা চাষ করেছেন কৃষক রিয়াজ। কিছু অংশে মিষ্টি কুমড়া চাষ করেছেন। একজন কাজের লোক নিয়ে জমিতে সবজির পরিচর্যা করছেন তিনি। রিয়াজ বলেন, 'এক জমিতে ভাগ করে তিন ধরনের সবজি আবাদ করেছি। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ভালো ফলনের আশা করছি।'

আরও পড়ুন: ঈশ্বরদীতে শীতকালীন সবজি চাষে ধুম পড়েছে

মিরসরাই পৌরসভার নোয়াপাড়া এলাকার কৃষক জামশেদ আলম বলেন, 'এবারও প্রায় ১ একর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করেছি। লাল শাক, মুলা বাজারে বিক্রি করেছি। ফুলকপি, বাঁধাকপিসহ অন্য সবজি গাছে ফলন আসতে আরও সময় লাগবে। অন্য জায়গায় শীতকালীন সবজি আরও আগে চাষ করলেও এখানে একটু দেরিতে আবাদ করা হয়। যখন পুরোপুরি শীত চলে আসবে; তখন সবজি বাজারে নেওয়ার উপযোগী হবে।'

পূর্ব খৈয়াছড়া এলাকার কৃষক নাদেরুজ্জামান জানান, তিনি ২২ শতক জমিতে খিরা চাষ করেছেন। সঙ্গে সাথী ফসল হিসেবে লাল শাকের বীজও ফেলেছেন। খিরার আগে লাল শাক বিক্রির উপযোগী হয়ে গেছে। বাজারে লাল শাকের এখন ভালো দাম। প্রতি মুঠো লাল শাক ৪৫-৫০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে। লাল শাক বিক্রি শেষে খিরার জন্য জৈব সার দেবেন তিনি।

আরও পড়ুন: শীতকালীন সবজি চাষে ব্যস্ত ঝালকাঠির কৃষক

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, 'উপজেলায় চাষ করা শীতকালীন শাক-সবজি এখনো পুরোপুরি বিক্রির উপযোগী হয়নি। নভেম্বর মাসের মাঝামাঝি ও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পুরোপুরি বাজারে আসবে। আশা করছি কৃষকরা এবার ভালো দাম পাবেন। সবচেয়ে বেশি শীতকালীন সবজি চাষ হয় উপজেলার দুর্গাপুর, খৈয়াছড়া, সাহেরখালী ও ওয়াহেদপুর ইউনিয়নে।'

মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, 'মিরসরাই উপজেলার মাটি শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী। অনেক কৃষক আউশ ধান কাটার পর শীতকালীন সবজি আবাদ শুরু করেন। তবে এখানে একটু দেরি করে চারা লাগানো হয়। আবহাওয়া ভালো থাকলে দ্রুত সময়ে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করবে।'

এম মাঈন উদ্দিন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()