সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

মির্জাপুরে একদিনে ১৫ জনকে শিয়ালের কামড়

টাঙ্গাইলের মির্জাপুরে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) মির্জাপুর পৌরসভার সাহাপাড়া, সরিষাদাইড় ও পাহাড়পুর গ্রামে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পরিবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৩০ অক্টোবর) মির্জাপুর পৌরসভার সাহাপাড়া, সরিষাদাইড় ও পাহাড়পুর গ্রামে এসব ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে সরিষাদাইড় এলাকায় শিয়ালের একটি দল কয়েকজনকে কামড়ে ক্ষতবিক্ষত করে। পরে পাহাড়পুর ও সাহাপাড়া এলাকায় হানা দিয়ে লোকজনকে কামড়াতে থাকে।

এতে সরিষাদাইড় গ্রামের ফালু শেখের ছেলে হামজা মিয়া (৩৭), সাহাপাড়া গ্রামের নিরঞ্জন সূত্রধরের ছেলে গোবিন্দ সূত্রধর (২৩) ও মনতোষ সরকারের ছেলে জগদীস সরকার (২৫), কুড়িগ্রাম এলাকার দিনমজুর মুকুল মিয়া (৩৫), সরিষাদাইড় গ্রামের ঘোষপাড়া এলাকার শম্পা ঘোষ (৩৪), শরবেশ মিয়ার ছেলে লাজলু মিয়া (৪০) এবং শাহাজাদার ছেলে ৯ বছরের শিশুপুত্র তামিমসহ অন্তত ১৫ জন জন আহত হন। তারা কুমুদিনী হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সরিষাদাইড় গ্রামের মজনু মিয়ার একটি গরুকেও কামড়ে আহত করে শিয়ালের দল।

শিয়ালের কামড়ে আহত দিনমজুর মুকুল মিয়া জানান, তিনি রাস্তায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়।

গোবিন্দ সূত্রধর জানান, শিয়ালের কামড়ানোর বিষয়টি নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। মুহূর্তের মধ্যে একটি শিয়াল এসে তাকে কামড়ে দেয়।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, শিয়ালে কামড়ানো কোনো রোগী হাসপাতালে আসেনি। তবে শিয়ালের কামড়ালে র্যাবিস টিকা দিতে হবে। বন্ধের দিন বাদে সব কর্মদিবসে টিকা দেওয়া হয়।

এস এম এরশাদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()