সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

মাঠে উড়ে এসে পড়লো বিলুপ্ত প্রজাতির শকুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মাঠ থেকে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।

পরিবেশ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা মধ্যপাড়া গ্রামের মাঠ থেকে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (৩০ জানুয়ারি) সকালে গ্রামের শফিকুর ইসলাম রাজুর বাড়ি সংলগ্ন মাঠ থেকে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার সকালে একটি শকুন উড়ে এসে পড়লে তা স্থানীয়দের নজরে পড়ে। এ সময় এলাকাবাসী শকুনটিকে ধরে শফিকুল ইসলাম রাজুর বাড়ির উঠানে পায়ে দড়ি বেঁধে রাখে। শকুনটির উচ্চতা দুই ফুটের বেশি, দৈর্ঘ্য (পাখা মেলে) ৯ ফুট, ওজন সাড়ে ছয় কেজি। তাদের ধারণা শকুনটি অসুস্থ। তবে দুইটি মুরগির বাচ্চা খেতে দেওয়া হলে শকুনটি তা খেয়ে নেয়।

ওই এলাকার নুরুল ইসলাম ও সফিকুল ইসলাম জানান, প্রায় ২৫-৩০ বছর থেকে শকুন দেখা যায় না। আগে অনেক শকুন দেখা যেত। তখন গরু অসুস্থ হয়ে মারা গেলে খোলা মাঠে বা বাঁশঝাড়ে ফেলে রাখা হত। তখন এই শকুন দলবেঁধে মরা গরু খেতে আসত।

উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার হওয়া শকুনটি আমাদের খোঁজে রয়েছে। সেটি স্থানীয় নুরে আলম নামের এক ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হয়েছে। সোমবার শকুনটি বন বিভাগের তত্ত্বাবধানে নেওয়া হবে। সুস্থ থাকলে অবমুক্ত করা হবে।

মাসুদ রানা/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()