সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

মানিকগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় রান্নার জ্বালানি আনতে গিয়ে সাপের কামড়ে আছমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রান্নাবান্না

মানিকগঞ্জের সাটুরিয়ায় রান্নার জ্বালানি আনতে গিয়ে সাপের কামড়ে আছমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে উপজেলার শেখরী নগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রান্নাঘর থেকে ঘরের পাশে মাচায় উঠে জ্বালানি আনতে গেলে একটি সাপ পায়ে কামড় দেয়। বিষয়টি আমলে না নিয়ে রান্না চালিয়ে যান তিনি। কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে পরিবারের লোকজনকে সাপের কামড়ের বিষয়টি জানান। কিছু সময়ের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় সাপে কাটা চিকিৎসকের কাছে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফ বলেন, শুক্রবার সকালে মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। নিহত আছমা আক্তারের স্বামী রাশেদুল কাঁচামালের ব্যবসায়ী।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহিনুল ইসলাম বলেন, মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. সজল আলী/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()