সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

মালচা নাকি কেশরদাম, কী নামে চেনেন?

সানজানা রহমান যুথী

পরিবেশ

সানজানা রহমান যুথী

সাধারণত যেসব উদ্ভিদের শেকড় স্থলে জন্মে কিন্তু এর কাণ্ড, শাখা-প্রশাখা পানিতে বিস্তার লাভ করে; এমন উদ্ভিদকে উভচর উদ্ভিদ বলে। এমনই একটি উদ্ভিদ হলো কেশরদাম। এর শাখা-প্রশাখা পানিতে থাকে বলে অনেকে একে জলজ উদ্ভিদ মনে করেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি উভচর উদ্ভিদ।

বাংলাদেশের সব অঞ্চলেই এ উভচর উদ্ভিদের দেখা মেলে। কেশরদাম সাধারণত মিঠাপানির অঞ্চলে জন্মে। তবে বিভিন্ন পুকুর, পতিত জলাশয় বিশেষ করে যে জলাশয়ের আগাছা দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয় না; সেসব অঞ্চলে কেশরদাম ভালো জন্মে।

কেশরদাম কোনো কোনো অঞ্চলে 'মালচা' নামেও পরিচিত। কেশরদামের ফুল সাদা এবং হলুদ হয়। সাদা ফুলের মধ্যবর্তী অংশে হলুদ রঙেরও দেখা মেলে। কেশরদাম পানিতে ভাসমান থাকে। এ উদ্ভিদে 'অ্যারেনকাইমা' কোষ থাকে। এ কোষের মধ্যে অক্সিজেনে পরিপূর্ণ থাকে। যার জন্য পানিতে ভাসতে থাকে। এ ছাড়া এর স্পঞ্জিলা শেকড় পানির ওপর উদ্ভিদের নিয়ন্ত্রণ রাখে।

আরও পড়ুনমাগুরায় কুমড়ো ফুুল বিক্রি করে বাড়তি আয় ঘাস থেকে গুড় তৈরি করে স্বাবলম্বী খাদিজা বেগম

এ উদ্ভিদ সাধারণত বীজ থেকে বংশবিস্তার করে। ফল ও বীজাধার দেখতে বেলুনাকৃতির। বীজ বাদামি বা ফিকে বাদামি রঙের হয়ে থাকে। কাণ্ড সবুজ বা হালকা খয়েরি, পাতা সবুজ। কোনো কোনো অঞ্চলে একে শাক হিসেবে খাওয়া হয়। আবার কেউ কেউ সালাদ হিসেবে খেয়ে থাকেন।

কেশরদাম আগাছা হিসেবে পরিচিত হলেও এটি একটি ভেষজ উদ্ভিদ। এর আছে ব্যাপক ভেষজ গুণ। চুলকানি, ফুসকুড়ি, গ্যাস্ট্রিক, সর্দি, গলা ব্যথা, চর্মরোগে এটি ওষুধ হিসেবে কাজ করে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()