সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

মাগুরায় আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকেরা

পৌষের শুরুতে মাগুরার ৪ উপজেলায় কৃষকেরা আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই পেঁয়াজের চারা নিয়ে মাঠে মাঠে রোপণ করছেন তারা। মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের কদমতলা উত্তর গোবিনপুর মাঠে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই কৃষকেরা পেঁয়াজের চারা হাতে নিয়ে জমিতে রোপণ করছ

শাকসবজি

পৌষের শুরুতে মাগুরার ৪ উপজেলায় কৃষকেরা আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকেই পেঁয়াজের চারা নিয়ে মাঠে মাঠে রোপণ করছেন তারা। মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের কদমতলা উত্তর গোবিনপুর মাঠে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই কৃষকেরা পেঁয়াজের চারা হাতে নিয়ে জমিতে রোপণ করছেন। সারিবদ্ধভাবে প্রতিটি লাইনে পেঁয়াজের চারাগাছ রোপণ করা হচ্ছে।

কৃষক হারেজ আলী বলেন, 'আজ চার দিন হলো সূর্যের দেখা ঠিকঠাক মিলছে না। তীব্র শীত উপেক্ষা করে কাজে আসতে চায় না সাধারণ কৃষক। তবুও পারিবারিক আর্থিক অভাব-অনটনের কারণে আমাদের কাজ করতে হয়। কাদা, মাটি, পানি, কাচি নিয়ে আমাদের কাজ।'

নাকোল গ্রামের কৃষক রবিউল ইসলাম বলেন, 'একমাস আগে পেঁয়াজের চারার বীজ রোপণ করেছিলাম। একমাসের মধ্যে চারা গজানোর পরপর তা উত্তোলন করে জমিতে রোপণ করতে হয়। পৌষের শুরুতে ২০ বিঘা জমিতে আগাম পেঁয়াজের চারা রোপণ করছি। এতে ৮-১০ জন শ্রমিক নিয়োগ করেছি।'

তিনি বলেন, 'প্রতিদিন একেক জন শ্রমিক বাবদ ৫০০-৬০০ টাকা খরচ হচ্ছে। ২০ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে উৎপাদন খরচ হচ্ছে ১৫ লাখ টাকা। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে এবার পেঁয়াজের বাম্পার ফলন হবে। এবার বাম্পার ফলন হলে এ চাষে ৩০ লাখ টাকা আয় হবে। চৈত্র মাসের শুরুতে এই পেঁয়াজ উঠতে শুরু করবে।'

আরও পড়ুন১৮ কাঠায় ২৬ সবজি, মেহেরপুরে কৃষক আবুল কালামের অনন্য সাফল্যমিরসরাইয়ের ১২০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ

কদমতলা উত্তর গোবিন্দপুর গ্রামের চাষি ইকরাম মোল্লা বলেন, 'আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের আবাদ ভালো হবে। তীব্র শীতের মধ্যে পেঁয়াজের চারা রোপণ করছি। ১৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করছি। এই চাষে ৬-৭ লাখ টাকা আয় করবো। চাষে আমার ৪ লাখ খরচ হচ্ছে। পেঁয়াজের চারা রোপণের আগে জমি প্রস্তুত করতে হয়। চারা গাছ রোপণের পরপর জমিতে নিয়মিত সার ও সেচ দিতে হবে।'

তিনি বলেন, 'পেঁয়াজের চারা একমাস পর বড় হলে জমিতে পরিচর্যা বাড়াতে হবে। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে পেঁয়াজের চারা অনেক সময় বাড়তে বাধাগ্রস্ত হয়। চারা গাছের বেশি ক্ষতি হলে কৃষি বিভাগের পরামর্শ নিতে হবে। এবার আমি দুই জাতের পেঁয়াজের বীজ রোপণ করেছি। আশা করছি আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে পেঁয়াজের বাম্পার ফলন হবে।'

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম বলেন, 'এবার শীত মৌসুমে মাগুরার ৪ উপজেলার বিভিন্ন গ্রামে আগাম পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবার আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে পেঁয়াজের বাম্পার ফলন হবে। চলতি বছর জেলায় ৮৫৮ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। সদরে ১৪০ হেক্টর, শ্রীপুরে ৪৫০ হেক্টর, শালিখায় ২০৫ হেক্টর ও মহম্মদপুরে ১৬৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। বিনা মূল্যে প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ বিতরণ করেছি।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()