সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

লঞ্চ থেকে জব্দ আড়াই হাজার কেজি জাটকা গেলো এতিমখানায়

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মৎস্য

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ঢাকামুখী যাত্রীবাহী এমভি নড়িয়া-৫ লঞ্চে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন এবং উপজেলা মৎস্য অফিসের স্টাফ ইমাম হোসেন।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

তিনি বলেন, সরকার ঘোষিত জাটকা সংরক্ষণ অভিযানে আমরা নদী ও স্থলপথে নজরদারি বাড়িয়েছি। জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৎস্য কর্মকর্তা আরও বলেন, ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান চলবে। এসময় জাটকা আহরণ বা পরিবহন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় সবাইকে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান।

শরীফুল ইসলাম/এফএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()