সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো মাছ-মুরগি-ধানের চারা

লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা ও মৎস্য চাষীদের মাঝে মাছ বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবাররে মাঝে সার ও খাদ্যসহ মুরগী, সিমের চারাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

মৎস্য

লক্ষ্মীপুরের রায়পুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা ও মৎস্য চাষীদের মাঝে মাছ বিতরণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবাররে মাঝে সার ও খাদ্যসহ মুরগী, সিমের চারাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে বর্ণমালা একাডেমি প্রাঙ্গণে ক্ষতিগ্রস্তদের এসব প্রণোদনা দেওয়া হয়।

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) ব্যানারে এ আয়োজন করা হয়েছে।

ড. মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন- এ্যাবের কেন্দ্রীয় সভাপতি রাশেদুল হাসান হারুন এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামিম।

কৃষিবিদ ড. মোহাম্মদ আশরাফুল আলম জিমির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্র, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন হাওলাদার ও রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মিয়াজি, কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, কৃষিবিদ নূরুননবী ভূইয়া শ্যামল, কৃষিবিদ শেখ মুহাম্মদ শফি শাওন, আব্দুর রাকিব, লুৎফর রহমান মৃদুল, ফয়সাল আহমেদ, কেএম সানোয়ার আলম ও রহুল আমীন প্রমুখ। কাজল কায়েস/এএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()