সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

লোকালয়ে ঢুকছে ভয়ংকর রাসেলস ভাইপার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এখন আতংকের নাম 'রাসেলস ভাইপার'। প্রায় প্রতিদিনই পদ্মা নদীর পাড়ে ও চরাঞ্চলে ভয়ংকর বিষধর এ সাপের দেখা মিলছে। সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত।

পরিবেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এখন আতংকের নাম 'রাসেলস ভাইপার'। প্রায় প্রতিদিনই পদ্মা নদীর পাড়ে ও চরাঞ্চলে ভয়ংকর বিষধর এ সাপের দেখা মিলছে। সাপ পিটিয়ে মারার ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা পোস্ট করছেন নিয়মিত।

কিছুদিন আগে এই সাপের বিচরণ শুধু চরাঞ্চলে থাকলেও এখন লোকালয়েও দেখা মিলছে। ফলে এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার রামকৃঞ্চপুর এলাকায় পদ্মা পাড়ে একটি রাসেলস ভাইপারকে পিটিয়ে মারেন স্থানীয়রা। এসময় আরও একটি রাসেলস ভাইপারকে নদীতে ভেসে যেতে দেখেন তারা।

স্থানীয় বাসিন্দা সাগর সাহা জানান, পদ্মাপাড়ে হাঁটার সময় স্থানীয়রা নদীতে দুটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান। একটি নদীর কিনারে ওঠে। আরেকটি নদীতেই ভাসতে থাকে। কিনারে ওঠা সাপটিকে স্থানীয়রা লাঠি দিয়ে তাৎক্ষণিকভাবে মেরে ফেলেন। কিন্তু পানিতে থাকা সাপটি স্রোতের সঙ্গে ভেসে চলে যায়।

তিনি আরও বলেন, 'এতদিন ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে দেখতে পেলাম। সাপ দুটি নদীপাড়ে উঠছিল। খুবই ভয়ংকর ব্যাপার।'

এ বিষয়ে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না বলেন, হরিরামপুরে রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে বলে শুনতে পাচ্ছি। কিন্তু উপজেলায় সাপে কাটা রোগীদের ভ্যাকসিন 'অ্যান্টিভেনম' খুবই সীমিত। জেলার মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। আশা করি অ্যান্টিভেনমের সরবরাহ বাড়বে।

তিনি আরও বলেন, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে দেরি না করে ১০০ মিনিটের মধ্যে সরাসরি হাসপাতালে নিতে হবে। সেক্ষেত্রে অ্যান্টিভেনম ইনজেকশনের কার্যকরী উপকার পাওয়া যাবে।

রাসেলস ভাইপার দেখামাত্র স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা বিনামূল্যে সাপ উদ্ধার করে দেবেন বলে জানান সংগঠনটির সভাপতি রাজু আহমেদ।

তিনি বলেন, সাপ মারতে গিয়ে নিজে সাপের কামড়ের শিকার হবেন না। একইসঙ্গে ০১৭৮০৯৩২৭১৭ ও ০১৩১৩০৫৬২৫৫ নম্বরে যোগাযোগের অনুরোধ করেন তিনি।

গত তিনমাসে হরিরামপুর উপজেলার চরাঞ্চলে দেশের সবচেয়ে বিষধর সাপ রাসেলস ভাইপারের কামড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হযেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ পর্যন্ত অর্ধশতাধিক রাসেলস ভাইপার পিটিয়ে মেরে ফেলার খবর পাওয়া গেছে।

বি এম খোরশেদ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()