সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

লবণাক্ত জমিতে সরিষা চাষে সফল হারুন গাজী

কোনো প্রকার চাষ ছাড়াই লবণাক্ত এলাকায় মাছের ঘেরে সরিষা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার হারুন গাজী। পানি সেচে মাছ ধরার পর সেই ঘেরে কোনো চাষ ছাড়াই ৮০ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন তিনি।

মৎস্য

কোনো প্রকার চাষ ছাড়াই লবণাক্ত এলাকায় মাছের ঘেরে সরিষা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার হারুন গাজী। পানি সেচে মাছ ধরার পর সেই ঘেরে কোনো চাষ ছাড়াই ৮০ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন তিনি।

লবণাক্ত এলাকায় সরিষার এমন চাষ দেখে হতবাক সবাই। হারুন গাজীর এই ঘের থেকে বিঘাপ্রতি ২ মণ করে সরিষা উঠবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা। সরিষা ফুলে রোগ ও পোকার আক্রমণ বেশি হওয়ায় প্রতিরোধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসেই ফসল উঠবে হারুন গাজীর ঘরে।

সরেজমিনে জানা যায়, হারুন গাজীর ঘেরে হলুদ প্রকৃতির সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়েছে কপোতাক্ষ নদের তীরে। এটি মূলত একটি মাছের লিজ ঘের। বছরের পর বছর এখানে মাছ চাষ করা হয়। বছরের প্রায় ৯ মাস লবণ পানিতে তলিয়ে থাকে চিংড়ি ঘেরটি। মাছ আহরণের পর ২-৩ মাস পড়ে থাকে ঘেরের জমি। এ বছর বদলে গেছে এ দৃশ্য। ৮০ বিঘার ঘেরজুড়ে হয়েছে সরিষার চাষ।

আরও পড়ুন: শার্শায় সরিষায় আগ্রহ বেড়েছে চাষিদের

পাইকগাছা উপজেলার মালথ গ্রামের মৃত শাহজদ্দীন গাজীর ছেলে কৃষক হারুন গাজী। তিনি গদাইপুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে হিতামপুর মৌজায় বিনা-৯ জাতের সরিষা চাষ করেছেন। প্রথম বছরেই ভালো ফলন হবে বলে আশা করছেন তিনি।

কৃষক হারুনের সফলতা দেখে অনেক মাছ চাষি সরিষা চাষে আগ্রহ প্রকাশ করছেন। হারুন বলেন, 'আমি প্রায় ১০ বছর যাবৎ কপোতাক্ষ নদের তীরে ঘের করে আসছি। অক্টোবর-নভেম্বরের দিকে মাছ আহরণের পর ২-৩ মাস পড়ে থাকে। অনেকের পরামর্শ নিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ সংগ্রহ করে বিনা-৯ জাতের সরিষা চাষ করেছি। সম্পূর্ণ বিনা চাষে বাড়তি আয় হিসেবে অনেক লাভ হবে বলে ধারণা করছি। এতে খরচ হয়েছে ৬৫ হাজার টাকা।'

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনসহ কৃষি বিভাগ থেকে মাঠটি পরিদর্শন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ বলেন, 'দেশের মোট চাহিদার ৯০ ভাগ তেল আমদানি করতে হয়। এতে বিপুল পরিমাণ টাকা আমদানি খাতে চলে যায়। আমদানি নির্ভরতা কমাতে বর্তমান সরকার এবং কৃষি বিভাগ তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিকে বেশি গুরুত্ব দিয়েছে। তাই কৃষি প্রণোদনাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে।'

আরও পড়ুন: হলুদ ফুলের বুকে মৌমাছির আনাগোনা

কৃষি বিভাগের এ কর্মকর্তা বলেন, 'আশা করছি কৃষক হারুন গাজীকে অনুসরণ করে অন্য মাছ চাষিরা তাদের চিংড়ি ঘেরে বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে এগিয়ে আসবেন। বিনা চাষে সরিষা উৎপাদনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এটি কাজে লাগাতে পারলে এলাকার কৃষকেরা অনেক লাভবান হবেন।'

আলমগীর হান্নান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()