সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

লালমনিরহাটে নুয়ে পড়েছে হাজার হেক্টর জমির ধান

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের হালকা বৃষ্টি ও দমকা বাতাসে লালমনিরহাটের পাঁচটি উপজেলার হাজার হাজার হেক্টর জমির পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের ধান মাটির সঙ্গে মিশে গেছে, কিছু ক্ষেত পানিতে ডুবে আছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত কৃষক

পরিবেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা চার দিনের হালকা বৃষ্টি ও দমকা বাতাসে লালমনিরহাটের পাঁচটি উপজেলার হাজার হাজার হেক্টর জমির পাকা ও আধাপাকা আমন ধান নুয়ে পড়েছে। অনেক ক্ষেতের ধান মাটির সঙ্গে মিশে গেছে, কিছু ক্ষেত পানিতে ডুবে আছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত কৃষকদের।

জানা গেছে, তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী বেষ্টিত লালমনিরহাটের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। চলতি বছর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় মোট ৮৬ হাজার ৬৪৫ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ হয়েছে। এর মধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হলেও পুরোদমে ফসল মাড়াই শুরু হতে আরও ২০ থেকে ২৫ দিন বাকি। ঠিক এমন সময়েই হানা দিয়েছে বৈরী আবহাওয়া।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির সঙ্গে বাতাসে অনেক ক্ষেতের উঠতি আমন ধান নুয়ে পড়ে পানিতে ডুবে আছে। কৃষকরা বলছেন, এই ধান আর ঘরে তোলার মতো অবস্থায় নেই। নুয়ে পড়া পাকা ধান কোনোমতে কেটে নিলেও আধাপাকা ধানের পুরোটাই নষ্ট হওয়ার পথে। শুধু ধান নয়, গবাদি পশুর প্রধান খাদ্য ধানের খড়ও পচে যাওয়ার আশঙ্কা তাদের। অনেক কৃষককে দেখা গেছে নুয়ে পড়া ধানগাছগুলো আঁটি বেঁধে দাঁড় করিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে। কেউ কেউ আবার ক্ষেত থেকে পানি সেচে বের করে দিচ্ছেন। কিন্তু শেষ রক্ষা হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে তাদের।

সিন্দুর্না ইউনিয়নের তিস্তা চরাঞ্চলের কৃষক এরশাদ আলী বলেন, গতবারের বন্যায় আমনের যে ক্ষতি হয়েছিল, তার চেয়েও বেশি ক্ষতি হলো এই বাতাসে। বন্যার পানি থেকে বেঁচে যাওয়া যেটুকু আশা ছিল, তাও নষ্ট হয়ে গেছে। কৃষকের বিপদ চারদিকে। ধান তো ঘরে উঠবেই না, এবার বুঝি না খেয়েই মরতে হবে।

মহিষখোচার কৃষক সহির উদ্দিন আক্ষেপ করে বলেন, আমার ক্ষেতের একটা ধানের গাছও দাঁড়িয়ে নেই। সব মাটির সঙ্গে মিশে গেছে। আর ১০ থেকে ১৫ দিন গেলেই এই ধান ঘরে তুলতে পারতাম। এখন তো অর্ধেকেই পচে নষ্ট হবে। যে ধান পানিতে ডুবে আছে, তার খড়ও গরুর জন্য পাওয়া যাবে না। আলুর মতো আমনেও এবার চরম লোকসান গুনতে হবে। ঋণ পরিশোধ ও উৎপাদন খরচের চিন্তায় কৃষকরা এখন দিশেহারা। পরিবারের খাবার জোগান নিয়েই তারা গভীর দুশ্চিন্তায়।

এমন দুর্যোগের মুহূর্তে কৃষি বিভাগের মাঠকর্মীদের পাশে না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেক কৃষক। তাদের অভিযোগ, মাঠকর্মীরা সরেজমিনে না এসে ঘরে বসেই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন, যা দীর্ঘদিনের সমস্যা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাইখুল আরেফিন জানান, চলতি বছর জেলায় ৮৬ হাজার ৬৪৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। বৈরী আবহাওয়ায় নুয়ে পড়া আমন খেতের ক্ষয়ক্ষতি নিরূপণে তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা কৃষকদের পাশে থেকে পরামর্শ ও সহায়তা দিচ্ছি।

তিনি আরও বলেন, যেসব ধান নুয়ে পড়েছে, সেগুলো গোছা করে বেঁধে দিলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব। আমরা কৃষকদের সেই পরামর্শই দিচ্ছি।

মহসীন ইসলাম শাওন/এনএইচআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()