সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কুয়াকাটায় ধরা পড়লো বড় ইলিশ, ৫৮৭৫ টাকায় বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটায় আরও এক জেলের জালে ধরা পড়লো এককেজি ৮৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি পাঁচ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করা হয়েছে।

মৎস্য

পটুয়াখালীর কুয়াকাটায় আরও এক জেলের জালে ধরা পড়লো এককেজি ৮৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি পাঁচ হাজার ৮৭৫ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে কুয়াকাটা মেয়র বাজারে উন্মুক্ত ডাকে মাছটি বিক্রি করেন বরগুনার পাথরঘাটা এলাকার জেলে বাবুল মাঝি।

বাবুল মাঝি জানান, সকালে কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি শেষ বয়া এলাকায় মাছটি তার জালে ধরা পড়ে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিয়ে এলে রাসেল ফিশের মাধ্যমে নিলামে তোলা হয়। এক লাখ ২৫ হাজার টাকা মণ (৩ হাজার ১৩৫ টাকা কেজি) হিসেবে মাছটি কিনে নেন সানজিদা ফিশের রফিক পাটোয়ারী নামের এক মৎস্য ব্যবসায়ী।

রফিক পাটোয়ারী বলেন, ‌‌'বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বায়ার শেষ তীরবর্তী এলাকায় খুঁটা দিয়ে মাছটি শিকার করে নিয়ে এসেছেন ওই জেলে। পরে বিক্রির জন্য নিয়ে আসেন আমাদের বাজারে।'

তিনি আরও বলেন, 'বিশেষ করে উপকূলের এই জেলেদের মাছগুলো গভীর সমুদ্রের না, তাই স্বাদ বেশি। এজন্য দামও একটু বেশি। গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি এমন বড় মাছ উঠেছে। বাজারে এগুলো বেশ ভালো দামে বিক্রি হয়েছে।'

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে। আশা করি সামনের দিনগুলোতে আরও বাড়বে। তখন দামটা আরও কমে আসবে।'

এর আগে ১৪ আগস্ট একই এলাকায় সুনু গাজী নামের এক জেলের জালে ধরা পড়ে এককেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে মাছটি পাঁচ হাজার ৬২৫ টাকায় বিক্রি করেন তিনি। রোববার (১৭ আগস্ট) গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ে এককেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()