সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

কুমিল্লায় উদ্ধার হওয়া বানর বন ভিটেতে অবমুক্ত

কুমিল্লার বুড়িচংয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি বানর বনে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ

কুমিল্লার বুড়িচংয়ে লোকালয় থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির একটি বানর বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বনে বানরটি অবমুক্ত করেন।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের কণ্ঠনগর গ্রাম থেকে বানরটিকে জব্দ করে স্থানীয়রা।

আরও পড়ুন: সোনাদিয়ায় দেখা মিললো বাঘসদৃশ প্রাণী, দ্বীপজুড়ে আতঙ্ক

কণ্ঠনগর গ্রামের কবির হোসেন বলেন, কণ্ঠনগরসহ তিন-চারটি গ্রামে ভারত সীমান্ত থেকে হঠাৎ একদল বানর এসে মানুষের ঘরবাড়িতে খাবারের জন্য ঢুকে পড়ে। এ ছাড়া ফল, ফুল ও জমির ফসল নষ্ট করে। রোববার দুপুরে মেহেদী হাসান নামে এক যুবক তার বাড়ির ছাদে কলা ও বিভিন্ন খাবার দিয়ে ফাঁদ পেতে একটি বানর আটক করেন। এ খবরে এলাকাবাসী ভিড় জমান এক নজর দেখার জন্য। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার খবর পেয়ে বন কর্মকর্তাকে বানরটি উদ্ধারের নির্দেশ দেন।

বন কর্মকর্তা এ কে এম লুৎফুল্লাহ জাগো নিউজকে বলেন, কণ্ঠনগর গ্রামে আটক করা বানরটি বিরল প্রজাতির। খবর পেয়ে এটি উদ্ধার করে বাকশীমূল ইউনিয়নের কালীকৃষ্ণনগর বন বিভাগের বন ভিটেতে অবমুক্ত করা হয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()