সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

কৃষকের পাঁচ টাকার শসা দোকানে ২০

রংপুরের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে। বিশেষ করে রোজার শুরুতে যে শসা ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই শসা এখন খুচরা বাজারে ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সামান্য দাম বেড়েছে বেগুনের। এছাড়া মাছ, মাংস, তেল ও চালসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে

মৎস্য

রংপুরের বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম কমেছে। বিশেষ করে রোজার শুরুতে যে শসা ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই শসা এখন খুচরা বাজারে ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সামান্য দাম বেড়েছে বেগুনের। এছাড়া মাছ, মাংস, তেল ও চালসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা, পাঁচ লিটার ৭৬০ এবং খোলা সয়াবিন গত সপ্তাহের মতোই ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগি ৫-১০ টাকা কমে খুচরা বাজারে ১৪০-১৫০ টাকা, পাকিস্তানি মুরগি গত সপ্তাহের মতো ২৬০-২৭০ এবং পাকিস্তানি লেয়ার ২৪০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগির দাম কমেছে। গত সপ্তাহের তুলনায় ১০-২০ টাকা কমে আজ তা ৪৪০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া গরুর মাংসে তেমন কোনো হেরফের নেই। ৬৩০-৬৫০ টাকা এবং খাসির মাংস ৮৫০-৯০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

আমতলা বাজারের মুরগি ব্যবসায়ী আল আমিন বলেন, বাজারে মুরগির আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের চেয়ে ৫-১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। তবে এ দাম স্থিতিশীল হবে না। ঈদের আগ মুহূর্তে দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে কেজিপ্রতি টমেটো আগের মতোই ২০-২৫ টাকা, গাজর ২৫ টাকা, করলা ৫৫-৬০ টাকা, উস্তে ৬০ টাকা, চিকন বেগুন গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, গোল বেগুন ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৬০ টাকা, শিম ২৫-৩০ টাকা, শসা ৩৫-৪০ টাকা থেকে কমে ১৫-২০ টাকা, পেঁপে ২৫ টাকা, লেবু প্রতিহালি ২০-২৫ টাকা, কাঁচামরিচ ৭০-৮০ টাকা থেকে কমে ৪৫-৫০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা, লাউ প্রতিপিস ৪০-৪৫ টাকা, কাঁচকলা হালি ২০-২৫ টাকা, ঢেড়স ৩৫-৪০ টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, দুধকুষি ৪০-৫০ টাকা, পটল ৫০ টাকা, সজনে ১০-২০ টাকা কমে ৪০-৫০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা, সবধরনের শাক ১০ টাকা আঁটি এবং দেশি ও ভারতীয় পেঁয়াজ ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া চালকুমড়া আকারভেদে ৩৫-৪০ টাকা এবং ঝিঙ্গা গত সপ্তাহের তুলনায় ১০-১৫ টাকা কমে ৬০-৭০ টাকা, আদা ৭০-৮০ টাকা, রসুন ৫০-৬০ টাকা এবং পল্ট্রি মুরগির ডিমের হালি খুচরা বাজারে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ১৪-১৫ টাকা এবং শিল আলু ২৫-২৬ টাকায় পাওয়া যাচ্ছে।

সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কৃষক খায়রুল ইসলাম জানান, দেড় বিঘা জমিতে তিনি শসা আবাদ করেছেন। এখন ২০০ টাকা মণ দরে পাইকারি বাজারে শসা বিক্রি করতে হচ্ছে। তা না হলে ক্ষেতেই শসা পচে যাবে। সে হিসেবে প্রতি কেজি শসার দাম পড়ছে ৫ টাকা। এতে ভীষণ লোকসানের মুখে পড়ে এখন দিশেহারা কৃষক খায়রুল।

সিটি বাজারের সবজি বিক্রেতা মনজু মিয়া বলেন, রোজার শুরুতে বাজারে শসার আমদানি কম ছিল। তাই দাম ছিল বেশি। এখন ক্ষেত থেকে কৃষকরা শসা তুলছেন। বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাই দাম কমে আসবে এটাই স্বাভাবিক।

এছাড়া খোলা চিনি ৮০ টাকা এবং প্যাকেট চিনি ৮৫ টাকা, ছোলা ৮০ টাকা, মসুর ডাল মাঝারি ১০০ টাকা, চিকন মসুর ১৩০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা ও খোলা ৩৬-৩৮ টাকা এবং ময়দা ৫৫-৬০ টাকা প্যাকেট বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দামে তেমন একটা হেরফের নেই। আগের মতোই স্বর্ণা (মোটা) ৪৬-৪৮ টাকা, বিআর-২৯ তিন টাকা বেড়ে ৫৮ টাকা, বি-২৮ আগের মতোই ৫৮-৬০ টাকা, মিনিকেট ৬৮ টাকা এবং নাজিরশাইল ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায় সব ধরনের মাছ গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে।

জিতু কবীর/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()