সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

কৃষকের নজর কেড়েছে সৌরচালিত ভ্রাম্যমাণ সেচপাম্প

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকার কৃষকদের জন্য নতুন এক প্রযুক্তি উদ্ধাবন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শুষ্ক মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য সোলার প্যানেলচালিত ভ্রাম্যমাণ সেচপাম্প তৈরি করে সংস্থাটি। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, সহজেই যে কোনো স্থানে বসিয়ে পুকুর, খাল কিংবা জলাধার থেকে সোলা

মৎস্য

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ এলাকার কৃষকদের জন্য নতুন এক প্রযুক্তি উদ্ধাবন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। শুষ্ক মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য সোলার প্যানেলচালিত ভ্রাম্যমাণ সেচপাম্প তৈরি করে সংস্থাটি। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, সহজেই যে কোনো স্থানে বসিয়ে পুকুর, খাল কিংবা জলাধার থেকে সোলারচালিত পাম্পের মাধ্যমে পানি তুলে জমিতে সেচ দেওয়া যাবে।

এরইমধ্যে স্থানীয় কৃষকদের কাছে এটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ এই সেচপাম্প তৈরি করতে আকারভেদে ৭ থকে ৯ লাখ টাকা খরচ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোলারচালিত ভ্রাম্যমাণ সেচপাম্পের চালক মো .সজিব বলেন, 'আমি এখন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পাম্প চালাই। যারা পানি নেন, তারা খুশি। তাদের খরচ কমেছে, আমারও কিছু আয় হচ্ছে।'

তিনি আরও বলেন, 'যখন সেচ দেওয়ার কাজ থাকে না, তখন এই অটোরিকশায় করেই যাত্রী এবং বিভিন্ন কৃষিপণ্য পরিবহন করি। সিজনের শুরুতে সার-বীজ পরিবহন করতে কৃষকরা আমাকেই খবর দেন।'

আরও পড়ুন:

স্থানীয় কৃষক নিতাই চন্দ্র বলেন, 'জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হলে সজিবকে (সেচপাম্পের চালক) ফোন দিলই সে তার পাম্প নিয়ে পৌঁছে যায়। খালের পাড়ে কিংবা পুকর পাড়ে মেশিন বসিয়ে দিলে সৌরবিদ্যুতের মাধ্যমে পানি উঠতে থাকে। এখানে যেমন ব্যয় কম হয়, তেমনি পরিবহনসহ অন্যান্য বিষয়ে ঝামেলা নেই। এটি আমাদের জন্য বেশ উপকারী একটি প্রযুক্তি।'

ব্র্যাকের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তৌসিফ আহমেদ কুরাইশি বলেন, 'জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এই সৌরচালিত সেচ প্রযুক্তি শুধু তাদের কৃষিকাজ সহজ করছে না বরং খরচ কমিয়ে আয়ের নতুন পথ তৈরি করছে। এটি পরিবেশবান্ধব, টেকসই এবং ভবিষ্যতের কৃষির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্ভাবন। আমরা ধাপে ধাপে এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছি।'

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()