সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কৃষকের কষ্টের ‘ফুলকপি’ সংরক্ষণ করবেন যেভাবে

শীতকালে সবজির দাম কমে যায়। প্রচুর সবজিও পাওয়া যায় এ মৌসুমে। ফলে জমিতেই নষ্ট হয় অনেক সবজি। কষ্টের ফসল নষ্ট করতে বাধ্য হোন চাষিরা। তাতে লাভের বদলে লোকসান গুনতে হয় তাদের। একবার ভেবে দেখুন, শীতকালীন এই সবজি যদি সারাবছর খাওয়া যেতো, তাহলে কেমন হতো?

শাকসবজি

শীতকালে সবজির দাম কমে যায়। প্রচুর সবজিও পাওয়া যায় এ মৌসুমে। ফলে জমিতেই নষ্ট হয় অনেক সবজি। কষ্টের ফসল নষ্ট করতে বাধ্য হোন চাষিরা। তাতে লাভের বদলে লোকসান গুনতে হয় তাদের। একবার ভেবে দেখুন, শীতকালীন এই সবজি যদি সারাবছর খাওয়া যেতো, তাহলে কেমন হতো?

আমরা কিন্তু চাইলেই সবজি সংরক্ষণ করে রাখতে পারি। সেসব সবজি খেতে পারি প্রায় সারাবছর। বিশেষ করে শীতকালে উৎপাদিত ফুলকপি বাসার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যেতে পারে। আসুন দেখি নিই, কীভাবে ফুলকপি সংরক্ষণ করা যায়।

প্রথমেই ফুলকপি ভালোভাবে ধুয়ে নিন। ধোয়ার পর পানি ঝরিয়ে নিন। ভালোভাবে পরিষ্কার করার পর ছোট ছোট টুকরা করে কাটুন। রান্নার উপযোগী করে আকৃতি দেবেন, যাতে পরে আর কাটতে না হয়। কারণ ফ্রিজে রাখার পর কাটতে গেলে অসুবিধা হতে পারে।

এবার চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিন। পানিতে বলক উঠলে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দিন। পরিমাণমতো পানি দেবেন, যেন সব ফুলকপি ডুবে যায়। সাধারণ আঁচে ফুলকপিগুলো সিদ্ধ করতে হবে। মূলত হাফ সেদ্ধ থেকে একটু কম সেদ্ধ করতে হবে।

এরপর এক চামচ দুধ দিন। দুধ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। পানি ফুটে উঠলে ২ মিনিট জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দেবেন। ফুলকপিগুলো তুলে ঠান্ডা পানিতে ছেড়ে দিন। স্বাভাবিক তাপমাত্রায় এলে তুলে ফেলুন। এখন আবার পরিষ্কার পাত্রে চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে দিন। ফ্যানের বাতাসে পানি শুকিয়ে নিন।

ফুলকপির টুকরোগুলো একদম শুকিয়ে গেলে এয়ারটাইট বক্স বা জিপ লকার ব্যাগে ভরে নিন। সবশেষে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। প্রয়োজনের সময় নামিয়ে নরমাল করে রান্নায় যুক্ত করুন। এভাবে সারাবছরই সংরক্ষিত ফুলকপি তরকারি হিসেবে খেতে পারবেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()