সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কৃষক কার্ড কৃষির নতুন দিগন্ত

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের মূল ভিত্তি হলো কৃষি। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, সব ক্ষেত্রেই কৃষির অবদান অপরিসীম। তাই বলা যায়, কৃষিই বাংলাদেশের অর্থ

পরিবেশ

বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং গ্রামীণ জীবনের মূল ভিত্তি হলো কৃষি। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি, সব ক্ষেত্রেই কৃষির অবদান অপরিসীম। তাই বলা যায়, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। এই কৃষিকে টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কৃষক। কিন্তু কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। বর্তমানে কৃষকের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হলো 'কৃষক কার্ড' চালু করা। এই কৃষক কার্ড কৃষকদের জন্য একটি পরিচয়পত্রের মতো হলেও এর কার্যকারিতা অনেক বিস্তৃত। এটি শুধু পরিচয় নয় বরং কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা ও সেবার একটি একক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

কৃষক কার্ডের প্রয়োজনীয়তাবাংলাদেশে দীর্ঘদিন ধরে কৃষকেরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। প্রকৃত কৃষক শনাক্তকরণ, সারের সঠিক বণ্টন, মানসম্মত বীজের প্রাপ্যতা, কীটনাশকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, এসব ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রকৃত কৃষকেরা বঞ্চিত হন, অথচ মধ্যস্বত্বভোগীরা সুবিধা পেয়ে যায়। এই সমস্যাগুলো সমাধানের জন্য কৃষক কার্ড একটি কার্যকর ব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। এটি কৃষকদের একটি ডাটাবেজ তৈরি করে, যার মাধ্যমে সরকার সরাসরি কৃষকদের কাছে সেবা পৌঁছে দিতে পারে। ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।

সঠিক সময়ে সঠিক সার নিশ্চিতকরণকৃষি উৎপাদনের অন্যতম প্রধান উপাদান হলো সার। কিন্তু প্রায়ই দেখা যায়, সারের সংকট, কালোবাজারি এবং অতিরিক্ত মূল্যের কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হন। অনেক সময় মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে সার না পাওয়ার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হয়। কৃষক কার্ড চালুর মাধ্যমে সরকার সহজেই নির্ধারণ করতে পারে, কোন কৃষকের কতটুকু জমি আছে এবং তার কতটুকু সার প্রয়োজন। এর ফলে সঠিক সময়ে সঠিক পরিমাণ সার কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে ন্যায্যমূল্যে গুণগত সার সরবরাহ নিশ্চিত করা যায়, যা কৃষকের উৎপাদন খরচ কমাতে সহায়ক।

গুণগত মানের বীজ সরবরাহ উন্নত কৃষি উৎপাদনের জন্য গুণগত মানের বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নমানের বীজ ব্যবহার করলে ফলন কম হয় এবং কৃষক ক্ষতির সম্মুখীন হন। অনেক ক্ষেত্রে কৃষকেরা প্রতারণার শিকার হন এবং নিম্নমানের বা ভেজাল বীজ কিনতে বাধ্য হন। কৃষক কার্ডের মাধ্যমে নিবন্ধিত কৃষকদের কাছে সরকার বা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সরাসরি উন্নতমানের বীজ সরবরাহ করা সম্ভব। এতে কৃষকেরা প্রতারণা থেকে রক্ষা পান এবং উৎপাদন বাড়াতে সক্ষম হন। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হয়।

ন্যায্যমূল্যে কীটনাশক নিশ্চিতকরণফসল রক্ষায় কীটনাশকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাজারে অনেক সময় ভেজাল বা নিম্নমানের কীটনাশক পাওয়া যায়, যা ফসলের ক্ষতি করে এবং পরিবেশের জন্যও ঝুঁকিপূর্ণ। এ ছাড়া অতিরিক্ত দামে কীটনাশক কিনতে গিয়ে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কৃষক কার্ডের মাধ্যমে সরকার অনুমোদিত বিক্রেতাদের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে গুণগত মানের কীটনাশক সরবরাহ করতে পারে। এতে কৃষকেরা সঠিক পণ্য পায় এবং তাদের উৎপাদন নিরাপদ থাকে।

সরকারি আর্থিক সহায়তা সহজীকরণকৃষকদের জন্য সরকার বিভিন্ন ধরনের ভর্তুকি, ফসল বীমা, প্রণোদনা এবং ঋণ সুবিধা প্রদান করে থাকে। কিন্তু এসব সুবিধা পেতে অনেক সময় জটিলতা, দালালি এবং দুর্নীতির শিকার হতে হয়। ফলে প্রকৃত কৃষকেরা প্রায়ই এসব সুবিধা থেকে বঞ্চিত হন। কৃষক কার্ড চালুর ফলে এই সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব। কারণ কার্ডধারী কৃষকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেজ তৈরি হয়, যার মাধ্যমে সরাসরি তাদের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া যায়। মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করলে মধ্যস্বত্বভোগীদের সুযোগ কমে যায় এবং স্বচ্ছতা নিশ্চিত হয়।

মধ্যস্বত্বভোগীর হয়রানি থেকে মুক্তি বাংলাদেশের কৃষিব্যবস্থায় একটি বড় সমস্যা হলো মধ্যস্বত্বভোগীদের আধিপত্য। তারা অনেক সময় কৃষকদের কাছ থেকে কম দামে ফসল কিনে বেশি দামে বাজারে বিক্রি করেন। একইভাবে সার, বীজ ও কীটনাশক সরবরাহের ক্ষেত্রেও তারা অতিরিক্ত মুনাফা করে থাকে। কৃষক কার্ড চালুর মাধ্যমে এই মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমানো সম্ভব। কারণ কৃষকেরা সরাসরি সরকারি বা অনুমোদিত উৎস থেকে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে পারেন। এতে কৃষকেরা ন্যায্যমূল্য পান এবং তাদের আয় বৃদ্ধি পায়।

কৃষি সেবার ডিজিটাল রূপান্তর কৃষক কার্ড শুধু একটি প্লাস্টিক কার্ড নয়; এটি একটি ডিজিটাল সিস্টেমের অংশ। এর মাধ্যমে কৃষকদের তথ্য সংরক্ষণ, আপডেট এবং বিশ্লেষণ করা সম্ভব। এতে কৃষিখাতে পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন সহজ হয়। উদাহরণস্বরূপ, কোন অঞ্চলে কী ধরনের ফসল বেশি চাষ হয়, কোথায় কোন ধরনের সমস্যা আছে, এসব তথ্য সহজেই পাওয়া যায়। ফলে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারে। এ ছাড়া ভবিষ্যতে স্মার্ট কৃষিব্যবস্থার সাথে এই কার্ডকে যুক্ত করা গেলে কৃষিখাতে বিপ্লব ঘটানো সম্ভব।

চতুর্থ শিল্প বিপ্লব ও কৃষি প্রযুক্তিচতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে কৃষিখাতে প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে, যা উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে এআই, আইওটি এবং বিগ ডাটার সমন্বিত প্রয়োগ কৃষিকে আরও স্মার্ট ও তথ্যনির্ভর করে তুলছে। এআই-ভিত্তিক মোবাইল অ্যাপ কৃষকদের ফসলের রোগ শনাক্তকরণ, সার ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে চাষাবাদে সহায়তা করে। অন্যদিকে আধুনিক ওয়েদার ফোরকাস্টিং প্রযুক্তি আবহাওয়ার আগাম তথ্য দিয়ে কৃষকদের ঝুঁকি কমাতে সাহায্য করছে।

আইওটি প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল সয়েল সেন্সর মাটির আর্দ্রতা, পুষ্টি উপাদান ও তাপমাত্রা রিয়েল-টাইমে পরিমাপ করে, ফলে সঠিক মাত্রায় সার ও সেচ প্রয়োগ সম্ভব হয়। একইভাবে, কৃষিতে স্প্রে ড্রোনের ব্যবহার সময় ও শ্রম সাশ্রয় করে দ্রুত ও সমানভাবে কীটনাশক প্রয়োগ নিশ্চিত করে। বিগ ডাটা বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন, বাজার চাহিদা ও মূল্য প্রবণতা সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়, যা কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক। সব মিলিয়ে, চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির সমন্বিত ব্যবহার কৃষিকে আরও টেকসই, লাভজনক ও আধুনিক খাতে রূপান্তর করছে। ভবিষ্যতে চতুর্থ শিল্প বিপ্লবের এআই, আইওটি এবং বিগ ডাটা প্রযুক্তিগুলো কৃষিব্যবস্থার সাথে এ কার্ডকে যুক্ত করা গেলে কৃষিখাতে বিপ্লব ঘটানো সম্ভব।

কৃষকের সামাজিক মর্যাদা বৃদ্ধি কৃষক কার্ড কৃষকদের একটি স্বীকৃতি প্রদান করে। এটি প্রমাণ করে, তিনি একজন নিবন্ধিত কৃষক এবং দেশের অর্থনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এতে কৃষকের সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এবং তারা নিজেদের কাজ নিয়ে গর্ববোধ করেন।

চ্যালেঞ্জ ও করণীয়যদিও কৃষক কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ, তবুও এর সফল বাস্তবায়নের জন্য কিছু চ্যালেঞ্জ আছে। যেমন- প্রকৃত কৃষক শনাক্তকরণে ভুল, তথ্য হালনাগাদ না থাকা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা, সচেতনতার অভাব এসব সমস্যা সমাধানের জন্য নিয়মিত তথ্য আপডেট, প্রশিক্ষণ প্রদান এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন জরুরি। পাশাপাশি কৃষকদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, যাতে তারা এ কার্ডের সুবিধা সম্পর্কে জানেন এবং সঠিকভাবে ব্যবহার করতে পারেন।

বাংলাদেশের কৃষিখাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে হলে কৃষকদের কল্যাণ নিশ্চিত করা অপরিহার্য। কৃষক কার্ড সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক নিশ্চিত করার পাশাপাশি সরকারি সহায়তা সহজলভ্য করে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমায়। যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে কৃষক কার্ড বাংলাদেশের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে কৃষকের মুখে হাসি ফুটবে, উৎপাদন বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। কৃষকই দেশের প্রাণ, সেই প্রাণকে শক্তিশালী করতেই কৃষক কার্ডের কার্যকর বাস্তবায়ন আজ সময়ের দাবি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()