সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

কোটি টাকার লিচুর গ্রাম গোবিন্দ নগর

ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দ নগর গ্রামকে 'লিচুর গ্রাম' বলেই চেনেন সবাই। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ গ্রামে লিচু কিনতে আসেন। প্রতি বছর কোটি টাকার বেশি লিচু বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্তে লিচু পাঠানো হয়।

ফল

ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দ নগর গ্রামকে 'লিচুর গ্রাম' বলেই চেনেন সবাই। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ গ্রামে লিচু কিনতে আসেন। প্রতি বছর কোটি টাকার বেশি লিচু বিক্রি হয়। দেশের বিভিন্ন প্রান্তে লিচু পাঠানো হয়।

গত বছর কয়েক দফা শিলাবৃষ্টির কারণে ক্ষতি হয়েছিল লিচু ব্যবসায়ীদের। এ বছর তীব্র তাপদাহে লিচু পুড়ে গেছে। তবুও কোটি টাকার লিচু ব্যবসার স্বপ্ন দেখছেন বাগান মালিকেরা।

সরেজমিনে জানা যায়, লিচু সংগ্রহের উৎসব চলছে এই গ্রামে। অনেক শ্রমিক কাজ করার সুযোগ পেয়েছেন। বিশেষ করে তরুণ ও নারীরা এখানে কাজ করছেন। ভোর থেকে বিকেল পর্যন্ত দম ফেলার যেন সুযোগ নেই কারো।

আরও পড়ুন: জ্যৈষ্ঠ মাসে ফলের সমাহার

বাগান মালিক আব্দুল রহমান বলেন, 'লিচুর বাম্পার ফলন হয়েছে। লিচুর গায়ে দাগ না থাকলে কয়েক কোটি টাকার লিচু বিক্রি করতে পারতাম আমরা। তবুও কোটি টাকার লিচু বিক্রির আশা করছি। এবার লিচুর দাম কিছুটা বেশি।'

বাগান মালিক মতিউর রহমান বলেন, 'এখনো বোম্বাই, চায়না থ্রি, বেদানা লিচুসহ অন্য জাতের লিচু গাছে আছে। ঝড়ের কবলে না পড়ে এবার লিচুতে বাজিমাত হবে। গোলাপি লিচুর গায়ে দাগ থাকায় কিছুটা ক্ষতি হয়েছে। বাকি লিচুতে পুষিয়ে যাবে।'

পাইকারি ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, 'এবারে গোলাপি লিচুর গায়ে দাগ পড়ায় দাম কিছুটা বেশি। ৩ হাজার টাকায় ১ হাজার কিনতে হচ্ছে। আশা করি লিচু এবার ব্যবসা সফল হবে।'

শ্রমিক রিজু আহম্মেদ বলেন, 'প্রতি বছর এ কাজ করে কিছু টাকা জমাতে পারি। যা আমাদের সংসার খরচ ও লেখাপড়ার কাজে লাগে। এবার অনেক বেশি লিচুর ফলন এসেছে। তাই মজুরিও বেশি।'

আরও পড়ুন: জ্যৈষ্ঠ মাসকে মধুমাস বলা হয় কেন?

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৭০৫ হেক্টর জমিতে ২৫৬টি লিচুর বাগান আছে। এসব বাগান থেকে গত বছর ৫ হাজার ৫৯৮ মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। এ ছাড়া এলাকার অনেক বাড়ির আঙিনায় ও আশপাশের ভিটায় লিচু চাষ করা হয়।'

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম বলেন, 'শুরু থেকে দিনে প্রচণ্ড দাবদাহ ও রাতে ঠান্ডা ছিল। এতে লিচু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় কিছু গুঁটি ঝরে গেছে। এরপর টানা দাবদাহ। পাকার আগেই গাছের লিচু ফেটে নষ্ট হয়ে যায়। তবে গাছে যে পরিমাণ লিচু টিকে আছে, তাতে চাষির খুব একটা ক্ষতি হবে না। গোবিন্দ নগর লিচুর গ্রাম থেকে প্রায় কোটির টাকার লিচু বিক্রির সম্ভাবনা আছে।'

তানভীর হাসান তানু/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()