সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কম মসলায় চিংড়ি-লাউ শাকের ঝোল

শুরু হয়ে গেছে গরমের দিন। গরমের দিনে হালকা, পুষ্টিকর আর সহজপাচ্য খাবারের খোঁজে থাকেন অনেকেই। সেই তালিকায় যোগ হতে পারে চিংড়ি দিয়ে লাউ শাকের ঝোল। গ্রামবাংলার ঘরোয়া রান্নার এই পদটি যেমন স্বাদে অনন্য, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। লাউ শাকের নরম পাতা আর চিংড়ির স্বাদ মিলে একসঙ্গে মিলে তৈরি করবে এক অন্যরকম অভিজ্

মৎস্য

শুরু হয়ে গেছে গরমের দিন। গরমের দিনে হালকা, পুষ্টিকর আর সহজপাচ্য খাবারের খোঁজে থাকেন অনেকেই। সেই তালিকায় যোগ হতে পারে চিংড়ি দিয়ে লাউ শাকের ঝোল। গ্রামবাংলার ঘরোয়া রান্নার এই পদটি যেমন স্বাদে অনন্য, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। লাউ শাকের নরম পাতা আর চিংড়ির স্বাদ মিলে একসঙ্গে মিলে তৈরি করবে এক অন্যরকম অভিজ্ঞতা। অল্প মসলায়, খুব সহজ উপায়ে তৈরি করা যায় এই ঝোল, যা ভাতের সঙ্গে খেতে ভালো লাগে।

আসুন জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে লাউ শাকের ঝোল কীভাবে রান্না করবেন-

প্রথমে লাউ শাক ভালোভাবে ধুয়ে কেটে নিন। চিংড়ি মাছ পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে ৫-১০ মিনিট রেখে দিন। এতে চিংড়ির কাঁচা গন্ধ দূর হবে এবং স্বাদও বাড়বে।

একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন, যাতে কাঁচা গন্ধ চলে যায়।

এবার হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে মসলা কষিয়ে নিন। অল্প পানি দিয়ে মসলাটি ভালোভাবে ফুটতে দিন। মসলা থেকে তেল আলাদা হয়ে এলে তাতে লাউ শাক ও আলু দিন দিয়ে দিন। শাক থেকে পানি বের হবে, তাই শুরুতে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই।

শাক ও আলু নরম হয়ে এলে ভেজে রাখা চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে দিন। প্রয়োজনমতো সামান্য পানি দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন। ঝোলটা পাতলা ও হালকা রাখাই ভালো, এতে স্বাদ বেশি লাগে। রান্না শেষ হলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এই রান্নাটি শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যকরও। লাউ শাক শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং হজমেও উপকারী। অন্যদিকে চিংড়ি প্রোটিনের ভালো উৎস, যা শরীরকে শক্তি জোগায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
মৎস্য

২ কেজির ইলিশ বিক্রি হলো ৭ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে সোহরাফ গাজীর জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় আকৃতির ইলিশ। মাছটি কুয়াকাটা মৎস্য আড়তে নিলামে প্রতি কেজি ৩ হাজার ৬২৫ টাকা দরে মোট ৭ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বাড়িতে ইলিশ মাছের কাঁটা ছাড়াবেন যেভাবে

বাঙালির পছন্দের মাছের তালিকায় ইলিশ সবসময়ই শীর্ষে। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি খাবারের টেবিলে আলাদা আনন্দ এনে দেয়। তবে ইলিশের স্বর্গীয় স্বাদের পাশাপাশি এর অসংখ্য সরু কাঁটা অনেকের কাছেই বড় সমস্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের ইলিশ খাওয়াতে গেলে বাড়ির সবারই বেশ ঝামেলায় পড়তে হয়। অসাবধানতায় গলায় কাঁটা

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()