সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

কম ধরা পড়ছে ইলিশ, সরবরাহ বেড়েছে অন্য মাছের

দীর্ঘ দুইমাসের নিষেধাজ্ঞা কাটিয়ে তিন দিনেও সরবরাহ বাড়েনি ইলিশের। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে তলানিতে নেমেছে ইলিশের সরবরাহ। মূলত পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না রুপালি ইলিশ। যে কারণে মাছঘাটে সরবরাহ কম, দাম বেশি। যদিও এখন মাছঘাটে ইলিশের বদলে পাঙাশ, রু

মৎস্য

দীর্ঘ দুইমাসের নিষেধাজ্ঞা কাটিয়ে তিন দিনেও সরবরাহ বাড়েনি ইলিশের। দেশের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশের অবতরণ কেন্দ্র বড়স্টেশন মাছঘাটে তলানিতে নেমেছে ইলিশের সরবরাহ। মূলত পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না রুপালি ইলিশ। যে কারণে মাছঘাটে সরবরাহ কম, দাম বেশি। যদিও এখন মাছঘাটে ইলিশের বদলে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ও আইড় মাছসহ বিভিন্ন দেশীয় মাছের সরবরাহ বেড়েছে।

১ মে থেকে বড়স্টেশন মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি শুরু হলেও দাম বেশি থাকায় ইলিশ কেনায় অনাগ্রহ দেখা গেছে ক্রেতাদের। ফলে বিক্রি বেড়েছে পাঙাশ, রুই, কাতলা, পোয়া, চিংড়ি ইত্যাদি মাছের। বর্তমানে আড়তের সামনে ইলিশের স্তূপ না থাকলে বড় বড় সাইজের পাঙাশ, রুই-কাতলা রয়েছে। এতেই সরগরম চাঁদপুর মাছঘাট।

শনিবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ দেখা যায়নি। তবে পদ্মা-মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া পাঙাশ, রুই, কাতলা, পোয়া নিয়ে আসছে ঘাটে। সেগুলো আড়তে চড়া দামে বিক্রি করে খুশি জেলেরা।

চাঁদপুর সদরের রাজরাজেশ্বর এলাকার জেলে মাসুদ মিজি জাগো নিউজকে বলেন, 'নদীতে ইলিশ খুব কম। এখন আর ইলিশ ধরি না। জাল দিয়ে পাঙাশ ও আইড় মাছ ধরি। বড় সাইজের মাছ পেলে লাভ বেশি থাকে। আর মাছঘাটে দাম ভালো পাওয়া যায় বিধায় এখানে মাছ নিয়ে আসি।'

বড়স্টেশন মাছঘাটের মৎস্য ব্যবসায়ী নবীর হোসেন বলেন, 'আমাদের মূল ব্যবসা হচ্ছে ইলিশ বিক্রি। তবে এখন ইলিশের সরবরাহ নেই বললেই চলে। এখন অসময় হলেও পাঙাশ, রুই, কাতলা পাওয়া যাচ্ছে। পাঙাশ কেজি ৯০০ থেকে ৯৫০ টাকা, কাতলা হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ২২০০-২৫০০ টাকা এবং কেজি ওজনের ইলিশ ৩০০০-৩২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমানে দাম কমার সম্ভাবনা দেখছি না।'

কুমিল্লা থেকে মাছ কিনতে আসা ফয়সাল বলেন, 'দূর থেকে যা শুনি বা দেখি বাস্তবে এখানে কোনো মিল নেই। মাছঘাটে ইলিশ খুব কম। আর দাম শুনলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তবে নদীর একদম ফ্রেশ পাঙাশ, পোয়া, রুই, কাতলা দেখে ভালো লাগছে। ঘুরে ঘুরে দেখছি, সুযোগ হলে নেবো।'

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, অন্য বছরের তুলনায় এবছর অভিযান কড়াকড়ি হয়েছে। জাটকাগুলো বড় হলে জেলেরা ইলিশ পাওয়ার কথা। তবে এখন সিজন না। যে কারণে ইলিশ কম। এক দেড়মাস পর ইলিশসহ সব ধরনের মাছের সরবরাহ বাড়বে।'

শরীফুল ইসলাম/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()