সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

কলকাতায় ইলিশের চড়া দাম

কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর রসনাতৃপ্তি বাঙালির প্রিয় মাছ ইলিশ। বর্ষা কিংবা দূর্গাপূজা এলেই মাছে-ভাতে বাঙালির মন উচাটন হয় ইলিশের জন্য। কলকাতা ও এর পার্শ্ববর্তী শহরতলীর মাছ বাজারে গেলেই দেখা মিলছে ইলিশের। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন মাছের রানী ইলিশ দিয়ে বাঙালির রসনাতৃপ্ত করতে কত খরচ করতে হবে? কার

মৎস্য

কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর রসনাতৃপ্তি বাঙালির প্রিয় মাছ ইলিশ। বর্ষা কিংবা দূর্গাপূজা এলেই মাছে-ভাতে বাঙালির মন উচাটন হয় ইলিশের জন্য। কলকাতা ও এর পার্শ্ববর্তী শহরতলীর মাছ বাজারে গেলেই দেখা মিলছে ইলিশের। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন মাছের রানী ইলিশ দিয়ে বাঙালির রসনাতৃপ্ত করতে কত খরচ করতে হবে? কারন কলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারে রুপালি ইলিশ মোটেও সস্তা নয়।

মাছ বাজারে বড় ইলিশের দেখা মিলছে না। তুলনামূলকভাবে ছোট এবং মাঝারি ইলিশের আধিক্যই বেশি। বড় ইলিশ মিলছে কমই। কিছু কিছু মাছের দোকানে ১ কেজি থেকে একটু বেশি ওজনের ইলিশের দেখা মিলছে খুবই কম।

কলকাতা ও লাগোয়া শহরতলীতে ৯০০ থেকে ১ কেজি ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ১৬০০ রুপি, ৮০০ থেকে ৭০০ গ্ৰামের ইলিশের দাম ৯০০ রুপি আবার কোথাও ১ হাজার রুপি। এছাড়া ৫০০ গ্রামের একটি ইলিশের দাম প্রায় ৬০০ থেকে ৭৫০ রুপি রাখা হচ্ছে।

কলকাতার পার্শ্ববর্তী শহরাঞ্চল বিরাটির মাছ ব্যবসায়ী শ্যামাপদ গোপ জানিয়েছেন, ইলিশ মাছের দাম একটু বেশি। যোগান কম থাকায় দাম বেশি। এখানকার বাজারে ভারতীয় ইলিশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ইলিশ আসে না।

বর্তমানে ইলিশের যোগান কম থাকায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের মাছ বাজারে ইলিশের দাম ঊর্ধ্বমুখী। তবে কলকাতার ইলিশ মাছের একটি বড় অংশ আসছে গুজরাট ও মায়ানমার থেকে। সম্প্রতি রাজনৈতিক কারণে ভারত-বাংলাদেশের সম্পর্ক কিছুটা তলানিতে ঠেকেছে। ফলে বাংলাদেশের সুস্বাদু ইলিশের সরবরাহ বন্ধ থাকায় এই অভাব পূরণ করার জন্য মিয়ানমার এবং গুজরাটের ইলিশের ওপর নির্ভর করতে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে।

যদিও কলকাতার ক্রেতাদের মতে, বাংলাদেশের পদ্মার ইলিশের মানের সাথে গুজরাট ও মিয়ানমারের ইলিশের মানের তুলনা চলে না। বাংলাদেশের রূপালি ইলিশের স্বাদ ও গুনগতমান গুজরাট ও মিয়ানমারের ইলিশের চেয়ে অনেক গুণ ভালো। তবে কলকাতার মাছের বাজারে ইলিশের যোগান বজায় রাখার জন্য গুজরাট ও মিয়ানমারের ওপরেই ভরসা করতে হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()