সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

কলকাতায় এবার বসেনি সবচেয়ে বড় গরুর হাট

ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের যে কয়েকটি বড় উৎসব রয়েছে তার মধ্যে একটি ঈদুল আজহা। আর মাত্র কয়েকদিন বাকি। বড় এই উৎসবকে কেন্দ্র করে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গরুর হাট বসেছে।

লাইভস্টক

ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের যে কয়েকটি বড় উৎসব রয়েছে তার মধ্যে একটি ঈদুল আজহা। আর মাত্র কয়েকদিন বাকি। বড় এই উৎসবকে কেন্দ্র করে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গরুর হাট বসেছে।

পশ্চিমবঙ্গে যে কয়েকটি গরুর হাট রয়েছে তার মধ্যে অন্যতম কলকাতার পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোডের আল্লাহ ভরসা গরুর হাট। পার্ক সার্কাসে এই গরুর হাটে মূলত দেশি গরুর দাপট বেশি দেখা যেত।

কিন্তু পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর রাজ্য সরকারের কঠোর পশু জবাই নীতি এবং লাইসেন্স সংক্রান্ত বিধিনিষেধের জেরে পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোডে আল্লাহ ভরসা গরুর হাট বন্ধ রয়েছে।

পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন ১৯৫০ সালের কঠোরভাবে পালনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের বিজেপি সরকার। এই আইনের জটিলতার কারণে পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোড এলাকার ঐতিহ্যবাহী আল্লাহ ভরসা গরুর হাট বন্ধ রয়েছে। সেই জায়গায় ঈদুল আজহা উপলক্ষে জামা-কাপড়ের দোকান বসেছে।

পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোডের আল্লাহ ভরসা গরুর হাটের সম্পাদক শেখ সিকান্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

তবে প্রত্যেক বছর এই হাটে বিভিন্ন রাজ্যের গরুর দেখা মিলতো। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিশাল বিশাল আকারের গরু আসতো এখানে। চলতি বছরের ঈদুল আজহার আগে রাজ্যে পশু আইনের মারপ্যাচে বন্ধ হলো কলকাতার ঐতিহ্যবাহী পার্ক সার্কাসের এই বড় হাট।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()