সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

কক্সবাজারে সড়কে লবণ ঢেলে চাষিদের বিক্ষোভ

কক্সবাজারে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন ব্যহত হয়।

এগ্রোবিজ

কক্সবাজারে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন ব্যহত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অ্যাডভোকেট শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান, নুরুল আজম শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের দাবি, কক্সবাজার ও চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র দেশীয় লবণ উৎপাদন কেন্দ্র। তার মধ্যে প্রায় ৯৫ শতাংশ লবণ উৎপাদন হয় কক্সবাজারের টেকনাফ, কক্সবাজার সদর, ঈদগাঁও, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া, চকরিয়া উপজেলায় এবং অবশিষ্ট ৫ শতাংশ লবণ উৎপাদন হয় চট্টগ্রামের বাঁশখালী ও পটিয়ায়। গত মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় দেশীয় উৎপাদিত লবণ দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থেকেছে।

তারা আরও জানায়, গত অর্থ বছরে উৎপাদিত লবণ চাহিদা মিটিয়ে বর্তমানে আরও দুই লাখ ২২ হাজার মেট্রিক টন লবণ মজুদ ছিল। চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। প্রায় ৬৮ হাজার একর জমিতে লবণ উৎপাদন হয়, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাচ্ছে। দেশীয় লবণ শিল্পের সঙ্গে ৬৫ হাজার চাষিসহ ১০ লাখ মানুষের আয়-ব্যয় সক্রিয়ভাবে জড়িত।

চাষিদের মতে, এ বছর মাঠ পর্যায়ে লবণ উৎপাদন ভালো থাকা স্বত্বেও লবণের ন্যায্যমূল্যে পাওয়া যাচ্ছে না। মাঠ পর্যায়ে বর্তমানে লবণ মণ প্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৩০ টাকা। অথচ এক মণ লবণ উৎপাদন খরচ ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা পর্যন্ত পড়ছে।

তাদের দাবী, লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার কু-মানশে ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে বলেও দাবি করেন তারা।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোবিজ

ঋণ থেকে তথ্যসেবায় সরছে ProducePay, বছর শেষে মুনাফার আশা

তাজা ফল-সবজির প্ল্যাটফর্ম ProducePay ১৪ কোটি ডলারের নতুন মূলধন ও অর্থায়ন সক্ষমতা জোগাড় করেছে এবং চাষিদের অগ্রিম দেওয়ার ব্যবসায় বাইরের বিনিয়োগকারী আনছে, যাতে এর ওপর তথ্য ও প্রযুক্তি সেবা গড়া যায়; প্রধান নির্বাহী Patrick McCullough বছর শেষে মুনাফার আশা করছেন।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোবিজ

কৃষিঋণকে কাগজ ও ইমেইল থেকে অনলাইনে আনতে ৭৪ লাখ ডলার তুলল SweetAg

কলোরাডোর এগ্রিফিনটেক SweetAg Diagram Ventures, Builders VC ও Cooperative Ventures-এর নেতৃত্বে ৭৪ লাখ ডলার তুলেছে; তাদের প্ল্যাটফর্মে কৃষক অনলাইনে ঋণের নথি জমা ও নবায়ন করতে পারবেন, নথি যাচাই করবে এআই, আর ঋণের সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।

এজিফান্ডনিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()